somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

পুরুষত্ব বিছানায় না দেখিয়ে নিজের কাজকর্মে এবং ধৈর্য্যশক্তি দিয়ে দেখান।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি ব্যাপার মেয়েটাকে ধর্ষণ করলে কেন?
- করবো না তো কি করবো? যেই ড্রেস পড়ছে পুরাই সেক্সি লাগতেছিল। দেখলেই তো চেতনা দাঁড়িয়ে যায়। অতএব এতে আমার কোন দোষ নেই, সব দোষ ওর পোষাকের।
.
ওই মেয়েটাকে যে রাস্তার মধ্যে পাবলিক প্লেসে শ্লীলতাহানী করলে?
- আমার কোন দোষ নেই। ভীড়ের মধ্যে মেয়ে মানুষ আসবে কেন? আমার শরীরে ওর শরীর লেগেছে আমার অনুভূতি দাঁড়িয়ে গিয়েছে।
.
বাসের মধ্যে যেই মেয়েটার গায়ে হাত দিলে ওর কি দোষ ও তো গায়ে ঘেষে দাড়ায়নি।
- তাতে কি! যেই পারফিউম দিয়েছে সেটার ঘ্রাণেই তো ওর শরীর খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। অতএব আমার দোষ নেই, সব দোষ পারফিউমের।
.
রাতে রাস্তায় একা পেয়ে যেই মেয়েটাকে ধর্ষণ করলে ওর ড্রেস তো ভালোই ছিল।
- তাতে কি! রাতের বেলা মেয়ে মানুষ একা রাস্তায় কেন আসবেবে? এভাবে একা পেলে তো ফিল আসবেই।
.
দিনের বেলায় যে ওই মেয়েটাকে ধর্ষণ করলে এটা কেন?
- দিনে হলে কি হবে ড্রেস তো পড়েছে সেইরকম ওয়েষ্টার্ণ। স্লীভলেস জামায় হাত দেখা গেলে চেতনা তো জাগবেই। যেই হট লাগতেছিল, এরপরেও ঠিক থাকা যায় নাকি?
.
ওই মেয়েটার ড্রেস তো ভাল ছিল ওয়েষ্টার্ণ না, স্লীভলেস ও না।
- কিন্তু গলার নিচ দিয়ে বুকের এদিকটা তো একটু একটু দেখা যাচ্ছিল।
.
এই মেয়েটা তো দেশী পোশাক পড়ে ছিল।
- দেশী হলে কি হবে ওড়না ঠিক ছিল না। পোশাক সামলে রাখেনি কেন? নিজের পোশাক সামলে রাখতে পারে না?!
.
তোমার মা আর বোনেরাও তো মাঝে মাঝে বাসায় কাজ করতে গেলে কাপড় এদিক সেদিক হয়ে যায়। ওদের দেখেও কি চেতনা দাঁড়িয়ে যায়?
- ওই মিয়া! মুখ সামলে কথা বলেন। আমার মা বোনের ড্রেস ভালোই থাকে।
.
আচ্ছা আচ্ছা, এই মেয়েটা তো হিজাব করে ছিল, সব ঢাকা ছিল। ওর সাথে কেন করলে?
- হিজাব করলে কি হবে। হিজাবে তো আরো জোশ লাগতেছিল। শরীরের গঠন তো বুঝা যাচ্ছিল, বুকের উচু গঠন তো স্পষ্ট ছিল।
.
ওই বাচ্চা মেয়েটার বেলায় দেখে কি চেতনা জাগলো?
- বাচ্চা হলে কি হবে সাইজে তো সেই। শরীর তো বেড়ে গেছে। চেতনা তো জাগবেই। অতএব আমার কোন দোষ নেই।
.
হুম রাইট। তো তোমার নিজের মেয়ের শরীর সাস্থ্য ভাল হলে তাকে দেখেও কি চেতনা দাঁড়িয়ে যাবে?
- কথা ঠিকমত বলেন। আমার মেয়ের হিসেব আলাদা। এটা আমার মেয়ে না।
.
তোমার মেয়ে না কিন্তু আরেকজনের তো মেয়ে। তার মেয়ের সাথে তুমি কর, তোমার মেয়ের সাথেও আরেকজন করবে। এটা দোষের না, কি বল?
- ইম্পসিবল। খুন করে ফেলব!!
.
.
.
.....কেউ আগুনে ঝাপ দিতে বললেই তো ঝাপ দিবে না, তাহলে কে কি ড্রেস পড়ল এসব দেখে কেন প্রলুব্ধ হবে? খারাপভাবে চলাফেরা করলে তাকে এভয়েড করেন।
.
ধরলাম মেয়েটা খারাপ তাই বাজে ড্রেস পরে। কিন্তু ও তো জোর করে কিছু করেনা। আর তুমি জোর করে ধর্ষণ কর। তাহলে তুমি কোন জায়গার ভাল? খারাপের সাথে তো আরো খারাপ করলে।
নিজে ঠিক থাকলে খারাপের মাঝেও নিজেকে কন্ট্রোলে রাখতে পারা উচিৎ। আর এটাই স্বার্থকতা।
.
লোভনীয় কিছুর সুযোগ না পেলে কেউই তা নিতে পারবে না, এক্ষেত্রে সবাই সাধু। কিন্তু সহজে কাছে পাওয়ার পরেও অন্যায়ভাবে সেটা নেয়ার থেকে নিজেকে কে কতটুকু সামলে রাখতে পারে সেটাই হল প্রকৃত নৈতিকতা।
.
....আর ধর্মীয় দিক দিয়ে বললেও ধর্ম নারীকে শালীন পোশাক পড়তে বলেছে সত্যি, কিন্তু কোন নারী অশালীন হলেই পুরুষরা তাকে ধর্ষণ করবে আর লোলুপ হয়ে তাকাবে এটা কোথাও বলেছে?
বলেনি, বরং ধর্মেও নারী পুরুষ উভয়কেই দৃষ্টি সংযত রাখতে বলেছে।
.
তাই কে কি পোশাক পড়ল আর কিভাবে চলল এসব না দেখে নিজের চোখ আর চেতনাকে সামলান, কাজে দিবে।
.
মেয়ে দেখলেই অন্য কিছু দাড় করানোর আগে বিবেকটা দাড় করান। আর পুরুষত্ব বিছানায় না দেখিয়ে নিজের কাজকর্মে এবং ধৈর্য্যশক্তি দিয়ে দেখান।
.
.
কৃতজ্ঞতাঃ "নাজমুল হোসেন"
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×