প্রিয় মেয়ে,
দরকার নেই আমার মত রাগী, একরোখা, আবেগী, সাহসী ছেলের প্রেমে পড়ার,ওটা যে কেউ পড়তে পারে..আমার দেশ নিয়ে লেখালেখি, কবিতা লেখা,বিপদে এগিয়ে যাবার প্রশংসা আমি অনেক শুনেছি..রবীন্দ্রসঙ্গীত প্রেমী হলেই কি ভালোবেসে ফেলতে হবে? নাকি ব্লাক টি শার্ট পারফিউম সবসময় লাগাই বলেই জীবনের সহযাত্রী ভাবতে ইচ্ছে হবে?
প্লিজ তুমি সবার চোখ এড়িয়ে যাওয়া আমার এই বিষন্নতার প্রেমে পড়ো, এলোমেলো আমাকেই প্রচণ্ড ভালোবাসো, আমার চোখের যে অস্থিরতা কেউ দেখতে পায় না তাকে আলিঙ্গন করে নাও..আর পারলে আমার মনটার প্রেমে ডুবে যাও,সবার আড়ালে সব নষ্ট ভন্ড প্রতারনাকে পায়ে মাড়িয়ে যে জেদি ছেলেটা একা পথ চলে,তুমি তার সহযাত্রি হও। যে মনের ভেতর কালবোশেখি বয়ে চলেছে অবিরত, ভাঙছে ভেঙে চুরমার করে দিচ্ছে সব সবকিছুই
ইতি
আমি ভালো নেই
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



