somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৪৬

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়দর্শিণী,
শুধু একটিবার আলতো করে হৃদয়ের কার্নিশে উকিঁ দিয়ে যেও,
এ তাপদাহের মাঝে কম্বল জড়িয়ে হলেও, তোমার ঐ চক্ষুদ্বয়কে আর্দ্রতা ছুঁতে দেব নাহ আমি কথা দিচ্ছি ।একটা সম্পূর্ণ রাত তোমার আঙুল ধরে হেটে যাবো-খোলা পথের সাথে সঙ্গম হবে!!নীরব ঝড়ে তুমি আমি লুট হবো উচ্ছ্বাসের ছায়াপথে এসে,তবু খুব স্থির থেকো-শুধু চোখের পেলব ছুয়ে,শব্দ খেয়ে মাতাল হবো!আঙুলগুলো যদি হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ শক্তি,কুড়িয়ে আনবো অচীনকর কিছু বনলতা-পাহাড়ী মনের শহর মেলে।ভুলেও তুমি ভুল করে তবু হাত রেখোনা বুকের এই সমতল পাথরে--এখানে সমুদ্র আছে, লোনা জলের স্ফীত ঢেউ!!জোয়ার-ভাটায় ছিটকে যাবে লক্ষভ্রষ্ট তুমি এবং ভেঙে পড়বে পাথরের শালীত প্রাচুর্য্য!
আমি এমনই করে ভালবাসবো তোমায় এক মহাকাল সাক্ষী দিবে তোমার আমার ভালবাসার। এমন করে ভালবাসবো তোমায়,ধরো অফিসে বসে আছি হুট করে তোমাকে একটা ফোন দিয়ে বলব এই শুনছো আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি ড্রয়ারটা একটু চেক করে দেখবা?
তারপর মায়াবতী তুমি, তারা হুড়া করে ড্রয়ার খুলে দেখবে একটা নীল রঙের খাম পড়ে আছে lখামের ভিতর চিরকুটে লেখা"বড্ড ভালবাসি তোমাকে,তোমাকে ছাড়া অক্সিজেনের অভাব বোধ করি" ।
কিংবা হটাৎ একদিন অসময়ে ঘরে ফিরে আসবো lখুব তারা হুড়া করে বলব জরুরি একটা জিনিস ফেলে গেছি lএরপর তোমার কপালে একটা চুমু খেয়ে বলব,পেয়ে গেছি এখন যাই ?
বিশ্বাস কর তখন তোমার চোখে যে সুখের বিরক্তি দেখব যে বলদে অফিস ফাকি দেয়ার কি দরকর ছিল?অথচও কত আকাঙ্খিত সেই সুখ তোমার,রক্তিম গালে প্রকাশ পাবে। আমি সেই সুখ দেখতে পালে একটা পাজর ভাঙ্গা আলিঙ্গন দিব যাতে তোমার দম আটকে আসবে l
তারাতারি আবার ব্যাক করার পথে,পেছন না ফিরেও আমি ঠিকই বুঝতে পারব তোমার গালে ভালবাসার অশ্রু চিক চিক করছে l
আসলে আমি আর কি করতে পারি এর কন হিসেব নেই।আমি শুধু বলতে পারি।তোমায় ভালবাসা দিয়ে ধরে রাখতে ঠিক যতটুকু ভালবাসা লাগে,তার থেকেও বেশি যত্ন আর আন্তরিকতা দিয়ে প্রতিদিন তোমায় ভালবাসব।
প্রিয় পাগলী, আমার হৃদস্পন্দন সাবস্ক্রাইব করে রেখো,তোমার জন্য মিস হওয়া প্রতিটি স্পন্দনের পর জীবন মৃত্যূর,সমান সম্ভাবনার টানটান উত্তেজনা আমি একা বইবো কেন?আচ্ছা তুমি এমন কেন? ঘড়ির সেকেন্ডের কাঁটার মতো,প্রতি মিনিটে মিনিটে মাথার মধ্যে ঘুরে ঘুরে যাও?
পরিশেষে একটা কথা বলি যা দিনকাল কোনদিন যে রাস্তায় মরে পড়ে থাকি।তবে আমি শেষ হয়ে যাবার আগে বড় ইচ্ছে আমর আমি একবার তোমার কোলে মাথা রেখে আঁকাশের তারা গুনতে চাই।এতটুকু চাই,তোমার ভালবাসার আগুনে পুড়ে মরতে চাই।বিশ্বাস করো বড্ড লোভ আমার তোমার ভালবাসা পাবার।মেয়ে তুমি যদি বলো কখনও ভুলে যেতে ,প্রতি উত্তরে আমি অধিকার নিয়ে বলব , আমার বুকের বাঁ প্রকোষ্ঠ এতোটা উদার নয়।
আমি শুধু এতটুকুই বলি,আমি"অদ্ভুত তুমি হীনতায় ভুগছি"
ইতি
যোদ্ধা
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×