somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

একজন মান্নান মিঞা ও জাকির নায়েক

১২ ই জুলাই, ২০১৬ রাত ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি ছোটবেলায় জেমস্ এর একটি গান শুনেছিলাম তিনি তখনও এত ক্ষ্যাতি পায়নি।গানটি ছিল এমন"প্রতি রোববারে তেবাড়িয়া হাটের তেঁতুলতলায়,২৫ বছর ধরে এক জায়গায় বসে,দাউদ বিখাউজ আর চুলকানি ঘায়ের,দিয়ে গেছে আরাম উপশম মন্নান মিঞার
তিতাস মলম।"
জাকির নায়েকের সাথেসেই মান্নান মিঞার অদ্ভুত মিল আছে। জাকির নায়কও ক্যানভাসার। কিছু মস্তিস্কের দাউদ বিখাউজ ও চুলকানি আলারা এই ক্যানভাসারের কথা শুনে। এই ক্যানভাসার জাকির নায়েকের কাজ হল, তার মুখের চাপাবাজি দিয়ে সব সম্ভব করে দেয়া। তিনি তার কুযুক্তি, অযুক্তি ও ভেল্কিবাজির তথ্য দিয়ে, বঙ্গদেশে কিছু রামছাগলের পেট ক্লিয়ার করতে না পারলেও মাথা ধোলাই ঠিকই করতে পারছেন।
একটা চাকু পেঁয়াজ কাটতে ব্যাবহার করা যায় আবার গলা কাটতেও ব্যাবহার করা যায়।আপনি কেমনে ব্যাবহার করবেন তাতেই বুঝা যাবে আপনি কেমন?
যেমন এই দুনিয়া বালাখানা পরকালই সব,এইবলে যদি কেউ ঈমান আনতে বলে তো এক কথা কিন্তু তা না বলে যদি কাফের মুসরিক কতল করে জেহাদ করতে বলে(যদিও জেহাদের অর্থ সম্পূর্ন ভিন্ন)তখন বুঝবেন শয়তান আপনার সামনে।আত্মার শান্তির বদলে কেউ যদি হুরপরী বা লোভ দেখিয়ে ইবাদাত করতে বলে তো বুঝবেন শয়তান আপনার সামনে।জাকির নায়েক সেই একজন যে মৌলবাদ ও জেহাদের সঙ্গাই চেঞ্জ করে দিয়েছে।
আর আপনি কোথাকার সেই জাকির নায়েকের সম্প্রচার হওয়া পিচ টিভি বন্ধ হয়ে গেছে বলে হায় হায় করেন। ইস্যুর অভাব? লোকে ভাত পায়না! আপনি টিভি চ্যানেল নিয়ে নাচেন! কেন? আপনি ইসলামের অনুরাগী?কোরআন হাদীস নানা জিনিস কি আপনার বাসায় নাই? নিজে পড়েন, আপনার আশেপাশের ১০ জন জ্ঞানী গুনী মানুষের কাছে যান। সামাজিকতা বাড়বে, তারা খুশিও হবে। দুইদিনেই ভুলে গেলেন গুলশান ইস্যু? কিংবা মিতু-তনু?
ক্লাস ওয়ানের বাচ্চা বা আপনার কোন মাদ্রাসা পড়ুয়া যখন বলে "জাতীয় সংগীত গাওয়া ইসলামবিরোধী কাফেরদের কাজ,ওসবে আমরা নাই" তখন তাকে ঠাটায়ে দুই চড় দিয়ে রোদে ১০০ টা উঠবোস করানো খুব অপরাধ হয়ে যাবে? হলে হোক।আমি প্রেমানন্দ নই যে তাদের প্রেম দেখাবো।আমার দেশ আমার মা আর তা রক্ষাত্রে ওদের কান বরাবর চড় বা প্রয়োজনে নিধনেও আমার আপত্তি নাই।
আজ যে শিশু নিজের দেশ, নিজের মায়ের প্রতি টান অনুভব করেনা, সে একজন ভালো মুসলিম ত বহুত দূরের, একটা ভালো মানুষ ই হবেনা।কারন বলাই আছে দেশ প্রে ঈমানের অঙ্গ সুতরাং চোখ টা খুলেন।
এখন ‪#‎SupportZakirNaik‬ না লিখে ‪#‎Saveyourmotherland‬ নিয়ে কাজ করাটা জরুরি! দেশ থাকবে। কাছের মানুষগুলা চলে যাবে। পারবেন সহ্য করতে? নাকি সেটাতেও আপনারা উদাসীন? আসেন একটা ছবি দেখাই। দেখেছেন? এইটা আমার দেশের, আমার এক মায়ের ছবি। নিজের খাবার নাই, সন্তানের নাই। এরকম অবস্থা আপনার নিজের মায়ের হবার আগ পর্যন্ত আপনি টিনের চশমা লাগিয়ে ঘুমাবেন?
ধর্মীয় ব্যাখ্যা দিবেন স্পষ্ট করে শুনে রাখুন-
‪#‎যাদের‬ সাথে তোমাদের শত্রুতা রয়েছে আল্লাহ হয়ত তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম করুণাময়। দ্বীন-এর ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করে নি এবং তোমাদেরকে দেশ থেকে বেরও করে দেয় নি তাদের সাথে সদাচার ও সুবিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের ভালবাসেন। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীন-এর ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করে দেয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। যারা তাদের সাথে বন্ধু করে তারাই সীমালংঘনকারী।” -(সূরা মুমতাহিনাঃ আয়াত ১-৯)
‪#‎একজন‬ মুসলিম কর্তৃক নিরাপত্তা প্রাপ্ত কোনো অমুসলিমকে কেউ হত্যা করতে পারবে নাঃ হযরত আবদুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : "যে মুসলিম কর্তৃক নিরাপত্তা প্রাপ্ত কোনো অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ তার ঘ্রাণ পাওয়া যায় চল্লিশ বছরের পথের দূরত্ব থেকে।" - [ সহীহ বুখারী : হাদীস নং ৩১৬৬]
‪#‎অমুসলিম‬ উপাস্যদেরকে গালি দেয়া যাবে নাঃ মহান আল্লাহ রব্বুল আ’লামীন বলেন : “ তারা আল্লাহ তা‘আলার বদলে যাদের ডাকে, তাদের তোমরা কখনো গালি দিয়ো না, নইলে তারাও শত্রুতার কারণে না জেনে আল্লাহ তা‘আলাকেও গালি দেবে, আমি প্রত্যেক জাতির কাছেই তাদের কার্যকলাপ সুশোভনীয় করে রেখেছি, অতঃপর সবাইকে একদিন তার মালিকের কাছে ফিরে যেতে হবে, তারপর তিনি তাদের বলে দেবেন, তারা দুনিয়ার জীবনে কে কী কাজ করে এসেছে।’’ - {সূরা আল আন‘আমঃ আয়াত ১০৮}
‪#‎জেহাদ‬ নিয়ে ফাজলমি করেন ভুল ব্যাখ্যা দেন তবে শুনে রাখুন এর প্রকৃত অর্থ-
সত্যকে মিথ্যার সাথে মিশিও না, সত্য জানা থাকলে গোপন করো না।
ইসলামের মৌল শিক্ষা মানবতা, ইসলাম সাম্যের শিক্ষা দেয়, ইসলাম শান্তির বাণী প্রচার করে, ইসলাম পরমত সহিষ্ণুতার কথা বলে, ইসলামের সবচেয়ে বড় জেহাদ নিজের রিপু/ক্রোধ/হিংসার/ঘৃণার বিরুদ্ধের জেহাদ।
সুরা আল বাকারাহ: ৪২
তারপরও তোমরা ক্রাস খেতেই পার সেই সব কথিত গুলশান জেহাদি ছাগলদের উপরে,খেতেই পারো তোমাদের মস্তিস্কে সমস্যা আছে।আমরা শুধু তোমাদের জন্য দোয়াই করতে পারি কারন আমাদের দেশে সাধারন মানুষের কুকুর হত্যার লাইসেন্স নাই।
তবু দুটি কথা বলি শুনে রাখো-
১।যতবার তোমরা জঙ্গীদের উপর ক্রাস খাবে ততবার আমারা(আজাদ-মিলি এক আসমাপ্ত প্রেমের গল্প) আর (মতিউর রহমান-তার প্রিয়তমা স্ত্রীর প্রেমের গল্প)উপর ক্রাস খাবো
২।যতবার তোমরা কুকুরদের গুলিবিদ্ধ লাশ দেখে অনুপ্রেরনা নিবে ততবার আমরা ৭১ এর ছবিগুলো দেখে অনু্রেরনা নিব
৩।যতবার তোমরা রাজাকার হবে,ততবার মরা মুক্তিযোদ্ধা হবো
তোমাদের জন্য আমাদের বায়োমেট্রিক প্রমিজ

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ রাত ২:৩১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×