somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৬৮

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার আদুরে রাজকুমারী,
ঐযে বলেছিলাম না কথাটা যদি কখনও দেখ তোমার চূড়ান্ত বোধের বাইরে গিয়ে বেশ্যা এ নগরের ট্রাফিক জ্যামে যখন স্তব্ধ হয়ে থাকে মানুষ।তখন কোন একটি ছেলে একলা একাই মিছিল দেবে জানান দিতে এ হৃদয়ে তোমার অস্তিত্ব।তোমার আমার ডাল আলু ভাতের প্রেম এত সহজ হবে কেন?
কথাটার একটা অর্থ আছে,সবকিছু সহজে যেন না হয় তবে শেষ যেন না হয় পরিপূর্নতা পায়।ইচ্ছেটা এমনই যে সময় নিয়ে আমাকে জানো কোন সমস্যা নাই কিন্তু দিন শেষে বুঝিও যে কতটা ভালবাসি।আমার এক অনন্ত চাওয়াতে তুমি আছ।আর তোমাতেই হবে এ পরিপূরর্নতা।কত ইচ্ছে জানো তোমাকে নিয়ে।কত স্বপ্ন এই যেমন ধরো,তোমাকে নিয়ে ভীন গ্রহে গড়বো আবাস এ সৌর জগতের শেষ পার্থিব গ্রহে সকল লোকচক্ষুর অন্তরালে।
শ্যাওলা রঙ অলিম্পাস মন্‌সের গুহায় নিবাস হবে আমাদের পাহাড়ের গাঁয়ে একে দেবো বুনো লতাপাতা।ফুটাবো ফুল সে প্রানহীন প্রস্তরে জলহীন, বায়ুহীন, পলিমাটিবিহীন সে শিলারাজ্যে আমরা হবো প্রথম মর্ত্যবাসী।ভ্যালিস মেরিনারিসের গিরিখাতের অপার সৌন্দর্য্যের মাঝে
প্রথম মিলিত হবো আমরা রক্তিম ব্যাসল্ট আর এন্ডেসাইটের মালা
দুলবে তোমার গলে।ফনিক্স অলিম্পিকার শীতল স্পর্শ ছুঁইয়ে যাবে তোমার সুতীব্র শিরদাঁড়া নিরাবরণ থরথর কম্পিত তনু, কামাতুর নীলাভ ওষ্ঠ শুষে নেবে প্রগাঢ় চুম্বন, দীর্ঘ থেকে দীর্ঘতর হবে শোষিত নির্যাসের আদিম উন্মাদনায় উন্মাতাল আমরা হবো লাল গ্রহের প্রথম অভিবাসী।
বল্গাহীন, ফল্গুধারায় ভেসে যাবো দ্বিধাহীন, বাঁধাহীন মনুষ্য সৃষ্ট বিঁধি নিষেধের বালাইহীন স্বেচ্ছাচারিতা নির্ভয়ে নির্ভাবনায় ভাসবো আমরা।
শুস্ক নদীর বুকে জাগাবো জোয়ার আবার হাসবে সেখানে ফুল ও ফসল
জাগবে শিশুর কলোরোল পাখিরা গাইবে গান মৃত সঞ্জীবনী সুধাস্পর্শে লাল গ্রহ হবে সবুজ,শ্যামল ও প্রেমময়।
এটাতো গেল স্বপ্ন,এবার আসি ভালবাসায়,
বড় আশ্চর্য একটা জিনিস এই ভালবাসা।সবসময় ইচ্ছে করে আঁকড়ে ধরি তোমার হাত,কখনও আবার তুমিহীন হয়ে যাই বৃষ্টির রাতের মত গহীন অন্ধকার। আবার তুমি হ্যা একমাত্র তুমি হয়ে দাঁড়ায় বেঁচে থাকবার একমাত্র অবলম্বন।কখনও তোমার ব্যাথায় কাঁদি,আবার ঐ মায়াবী চেহারা আমাকে ভালরাখে, আবার উপেক্ষা কষ্টও পাই। আর এই নিত্যদিনের চাওয়ার মাঝে এই তুমি থাক এ হৃদয়ে চিরন্তন,কি অদম্য চাওয়া তোমাকে ঘিরে তা বলে বুঝাতে পারব না।এই দূরে থেকেও যে হৃদয়ে থাক অনন্তকাল এ বিষয়ে অস্বীকারের উপায় নেই।শত চেষ্টাতেও তোমায় ভোলার কোন পথ নাই, ভীষণ ভালবাসি তোমাকে যা শতজনমে শেষ হবার শঙ্কা নেই।
যে হৃদয়ে তোমাকে ধারন করি তাতে তুমি বসে কাটলেও কাটে না, ছিঁড়লেও ছিঁড়ে না, ভাঙ্গলে ভাঙ্গে না।কেবল পোড়ায় আমাকে তোমারই ভালবাসায়।তোমারই অনন্ত প্রতিক্ষায়।
খুব ইচ্ছে যদি আজীবন থাকার সুযোগ পাই তবে, এক বালিশেই সারা রাত করব পার,তোমার বালিশে আমার মাথা আর আমার বুকে তোমার।
ধার দিব না এই বুক তোমায়,দিব মালিকানা।এই বুক জমিন-ই শুরু তোমার আবার এটাই শেষ ঠিকানা।রাখব চোখ দু'জনার চোখেতে,গড়ব হৃদয়ের বন্ধন আমাদের শুভ দৃষ্টিতে।আমরা ভিজব অনন্ত বৃষ্টিতে,শীতলতা সব নেবে বিদায় আমাদের ভালোবাসার উষ্ণতাতে।তোমায় নিয়ে গড়ি আমি তুমির স্বপ্নীল সংসার,তুমি ছাড়া এই হৃদয়ের আর কেউ কোনদিন হবেনা দাবিদার।
শুধু এতটুকু বলি তোমার বাবার মত তোমাকে হয়ত ভালবাসতে পারবনা কখনও।তবে তার থেকে একটু কম হলেও তার ব্যাবধান হবে খুব অল্প।এভাবেই তোমায় আমি অনন্তকাল আগলে রাখব।
ইতি
ঘুটেকুমার
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×