somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

আকুতি

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তিলোত্তমা!

তোমার কেনো এমন করতে হবে?
এই যে আমি এতটা হৃদ-অসুস্থ তার মধ্যে কেনো তোমার ভাবনা ভাবতে হবে?
নিকোটিনের তীব্রতা আর এলকোহলের মাদকতার মত কেনো
তুমি নামক নেশা আমাকে ঘিরে রাখবে,
এক সন্ধ্যায় তোমাতে মারার ঠিক আগে
তোমার চোখের গভীরতায় আর ঠোঁটের মাদকতায়
আমার কেনো মহাকাল থেমে থাকবে?
কেনো তোমার বিকল্প কেউ নেই?
তুমি কি জানো?
কেউ কি জানে আমার তোমার মত কেনো কেউ নেই?

কেনো মনে হবে তুমি সাথে আছো,
এই যে আমি ঘুমোতে পারছি না তার মাঝে হঠাৎ
আধো-জাগরণে কেনো তোমার কথা মনে পড়বে?
কেনো তুমি স্বপ্নে এসে বলবে তোমায় ছাড়া চলেনা!
তুমি জানো মেয়ে, আমার এখন আর ওসব প্রচলিত বিষয় নিয়ে ভাবতে ভালো লাগেনা।
আমি কেবল জানি, তুমি সত্যি! এমনকি হৃদয়ে যে তোমার জন্যে ভালবাসার চাষ,
এই যে দিনদিন বড় হচ্ছো আমার হৃদয়ে তুমি,
এই আমি তোমাকে আত্ম-হাহাকারের মত ভালোবাসি।
কোন এক শুভ দিনে আমি হৃদয়ে তোমার নাম লিখেছিলাম,
তার পর থেকেই মনে হয় কতরাত কত ভোর এমন ভাবে
তোমারই অনন্ত প্রতীক্ষায় না মরে বেঁচে আছি।

তোমার কি জানা আছে, তোমাকে ভাবলেই আজ বের হয়ে আসে দীর্ঘশ্বাস?
জাগতিক আর কিছুই ভাল লাগে না !
মাঝ রাতে ঘুম ভেঙ্গে কেনো একা বসে থাকতে হবে?
কেনো স্বপ্নে এসে চিৎকার করো তুমি, "তুমি কি কোনদিন মানুষ হবে না?"
কেনো এতবার মুঠোবার্তা দিতে গিয়েও না দিয়ে ফিরে আসি?
কেনো শান্তি দিচ্ছোনা তুমি?
আমি তোমাকে আগে দেখিনি
এ আমার এই জন্মের সবচেয়ে বড় ব্যর্থতা।
কোন একদিন কপোলে চুমু খেয়ে বলতে চাই,
এই যে আমি এতটা অগোছালো, এই যে আমি বাউন্ডুলে আমায় একটু গোছাও;
তুমিহীনতার কতটা দুঃখ সেটা আমায় বোঝাও!
আমি ওসব প্রচলিত দুঃখ বুঝিনা
তুমি ছাড়া যে থাকতে হবে এটাও বুঝিনা।
আমি এখন আর তুমিহীনতার কষ্ট কে বোঝাটা জরুরী মনে করিনা, কেনো করবো?
আমি যে তোমায় ছাড়া একলা থাকাটাকেই জরুরী মনে করিনা।

তোমার কেনো এমন করতে হবে?
পাহাড়ি ওই সুউচ্চ চূড়া যেখানে বাস করে মেঘেরা !
আমার ভালোলাগার ক্যাম্প ফায়ার,
উজ্জ্বল রাত, চাঁদের আলো অথবা গভীর অন্ধকারে জোনাকি
সবকিছুকে মনে হয় জানান দিয়ে যাচ্ছে তুমিহীনতার কথা।
মনে হচ্ছে সব কিছু ভালো তবে আরো বেশি ভাল হতো যদি তুমি থাকতে!
কেউ যেন হত্যা করে চলেছে আমাকে
তুমি ছাড়া আর সব মৌখিক চুক্তি।
আমি তোমার নামে দীক্ষা নিবো
সমুদ্দুরের মত তোমায় মেখে নেবো আমার বাদামী শরীরে।

তোমার কেনো এমন করতে হবে?
তুমি চাইলেই রাত তুমি চাইলেই দিন তুমি চাইলেই সকাল
তুমি চাইলেই অন্ধকার এক মহাকাল
তুমি চাইলেই আলোকিত তুমি না চাইলেই অবহেলিত।
অথচ তুমি চাইছো না, তুমি বলছো না
তোমার খুব কাছাকাছি উত্তর থেকে দক্ষিণে
হাওয়ায় উড়ছে শত আমি নামের রেণু আমি তাই জানি
সায়ানাইড মিশ্রিত তোমার কোমল ঠোঁটে
চুম্বনরত আমার নিশ্চিত মৃত্যু তাই মানি।

তবে বিশ্বাস কর হে নিশিথিনী!
পৃথিবী ধ্বংস হওয়ার আগে তোমার ভেতর শান্ত
নদীর জলে আমি ডুবে মরতে চাই,
তুমি চাইলেই হবো আমি ডুবুরি
প্রবেশ করবো তোমার অতলে অহর্নিশ
তোমার নামে পাড়ি দেবো দ্রাঘিমা
চুম্বনে তুলে নেবো হেমলক বিষ।

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
আগারগাঁও,ঢাকা
০৫/০৬/২০১৮
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×