somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

আবদার

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধরে নাও

সমস্ত আকাশপাড় থেকে ভেসে আসা তোমার শুভ্র শব্দগুলো শুনি
কোনও যুদ্ধ বিমানের কর্কশতা,কারও আর্তনাদ,
চিৎকার আমার কানে আজকাল আর পৌঁছোয় না।
তোমাকে আজকাল আর কাছে পাইনা,
যতটা কাছে পেলে নিঃশ্বাসের শব্দ শোনা যায় তত কাছে পাইনা
কিন্তু তোমাকে ঠিকই পাই, এই যে সেদিন দেখলাম তুমি
পড়ছো, সামনে পরীক্ষা তুমি চিন্তিত-উদ্বিগ্ন
মাঝে মাঝে আঙুল দিয়ে চুল সরিয়ে কানের দিকে নিয়ে যাচ্ছো
ইচ্ছা হয়, তোমাকে একটু বাতাস করে দি
বলি-চিন্তা করো না পরীক্ষা ভাল হবে।
তারপরও কি আমায় ছেড়ে একা থাকতে পারবে?

ধরে নাও

হৃদয়ের সবকটি ঘর যেন ভরে যাচ্ছে তুমি নামক স্রোতে
যেন শরীর ভরে যাচ্ছে তবু, তৃষ্ণার্ত মন ভরছে না।
আমার মনে হচ্ছে আমি প্রেমান্ধ হয়ে গেছি,
বধির হয়ে গেছি, আমি যেন শুধু তোমাকেই দেখছি ও শুনছি,আর কিছু দেখছি না।
জানো তো আজকাল তোমাকে প্রায়শই দেখি!
দেখি, আমাকে শ্বাসরুদ্ধ করছো তোমার হাসিতে
দেখি, জামদানী পরে পায়ে পায়েল পরে আমার আঙুল ধরে হাঁটছো স্বর্গের রাস্তায়
দেখি, আমার বুকে মাথা রেখে ভবিষ্যৎ আঁকছো।
এই যে তুমি আমার আয়না কিংবা ঝুম বৃষ্টির খিচুড়ি খাওয়ার বায়না অথবা এইযে
ফিনিক ফোটা জ্যোৎস্না রাতের, তোমায় চুমু খাওয়া ছাড়া থাকা যায়না,
তারপরও কি আমায় ছেড়ে একা থাকতে পারবে?

ধরে নাও

কোনো ঝাঁঝ দুপুরে মাথা ধরেছে তোমার
আমি না হয় আঙুল ডগায় ছুঁইয়ে ব্যথা
আলতো ছোঁয়ায় সারিয়ে দিতাম তোমার মাথা
সকল ভুলের খসড়া তুমি
ভালবাসার পসরা তুমি।
যদিও তোমাকে সবসময় পাশে পাইনা
তবুও মাঝে মাঝে আমার ভ্রম হয়, তোমাকে দেখি,
তুমি লাল রঙের শাড়ি পরে আমার কাছে আসছো
তোমার নাভীতে আমার স্বপ্নচারী মন খেলা করছে
আমি উত্থিত হই, স্বপ্নে তোমার ঠোঁটে কালসিটে করে দিতে ইচ্ছে করে!
আবার মাঝে মাঝে তোমাতে ডুবে মরতেও ইচ্ছে করে
এই যে কি এক অস্থির অবস্থা
এ অবস্থায় কি আমাকে একলা ফেলে থাকতে পারবে?

ধরে নাও

তুমি মিশে আছো আমার পাশ বালিশে
অথবা আমি আছি তোমার সকল নালিশে
এই যে কতটা শ্রাবন একটা আমি
তুমি ছাড়াই কাটিয়ে দিলাম
তুমি না হয় চাঁদ হয়ে যাও
আমি না হয় আয়না হলাম!
জানো আজকাল প্রায়শই তোমাকে দেখি
তোমার চোখের কাজল এমনকি তোমার ঠোঁটের লিপস্টিক,
তোমাকে ছাড়া আজকাল থাকাই যায় না - বুঝি,
মাঝে মাঝে আবার এতটা দূরে চলে যাও
আমি কোথাও দেখি না ! বুকের কাছে,হৃদয়ের নিকটে,
আবার তোমাকে দেখতে পাই
মনে হয় আমার জীবনের সব রঙ নিয়ে তুমি হোলি খেলছো,
এই যে আমি তোমাতে ভাসছি, হাসছি, ডুবছি
আমি চুপি চুপি আমার সব রঙ দিয়ে তোমাকে আঁকি
এই আমার তুমিহীনা কোনো বসন্ত নেই
তারপরও কি আমায় ছেড়ে থাকতে পারবে?

ধরে নাও

তুমি আমার একান্ত একা'র
এমনকি তোমার শরীরের সব ঘাম
তোমার মাথার সবকটা চুল
এমনকি তোমার ফেলে দেয়া পুরনো সুতির জামা
যেমন করে চেয়ারে মানুষ আরাম করে বসে
আমি ঠিক তেমন করে তোমার হৃদয়ে বসি,
আমার আত্মাজুড়ে বিস্মৃত তুমিময় রাষ্ট্র
আমার তোমাতেই বসত গড়ি।
অথচ তোমাকে আমি এখনও পাশে পাইনি,
অথচ এক কিলোমিটার দূর থেকেও আমি তোমাকে দেখতে পাই
এই যে রিক্সা বা বাইকে কাউকে দেখলে মনে হয় তুমি আসছো,
আরব্য রজনীর জাদুকরের মত মনে হয় তোমাকে জাদু করি
মনে হয় আমার পাশে তোমাকে আঠা দিয়ে আটকে রাখি;
এত শত যখন ভাবি তখন হঠাৎ দেখি- তুমি নেই!
প্রিয় তুমি নেই, জগৎ নেই, শান্তি নেই, স্থিরতা নেই!
এই যে এতটা আমি তোমার হাহাকারে মরি
তারপরও কি আমায় ছেড়ে একা থাকতে পারবে?

ধরে নাও

সমস্ত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু একাল থেকে সেকাল,
আমার সমস্ত জীবন তোমাতেই অক্ষয় অনন্ত
তোমার সবটুকু প্রেম আমার একান্ত কাঙ্খিত
স্বল্প প্রেমে আমার চলে না।
এতটা প্রেম দিও যেন আমি রেখে কুলিয়ে উঠতে না পারি,
যেনো আমার চারিপাশে ভুল করে হলেও তোমাকে দেখি,
ডাক্তার দেখালে তারা সমাধান না দিতে পারুক,
আমার কিছু ভ্রম হোক
সবাই জানুক, আমি অনিরাময়যোগ্য রোগী
আমার ভেতর একটা তুমি দ্রুত বাড়ুক!
এই যে তুমি আমার সবটুকু জুড়ে বেড়ে উঠছো
তারপরও কি আমায় ছেড়ে একা থাকতে পারবে?

বলো পারবে?

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
আগারগাঁও,ঢাকা
৬.৬.১৮
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×