somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

জ্বালাময়ী

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্বালাময়ী

যদি ভালবাসো তবে,

জ্বরের ঘোরে প্রলাপময় এক দুপুরে কপালে হাতের স্পর্শ রাখার জন্যে হলেও
অথবা খানেক জলপট্টি দেয়ার জন্যে হলেও পাশে এসে বসো,তুমিতো জানোনা হে!
তুমি আমার অসুখ!তুমি আমার পিড়া আর তুমিই আমার কুইনিন!

যদি ভালবাসো তবে,

আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি পরের জন্মে আমায় জেনো তোমার চোখের মনি করে দেয়।
আমি তোমার চোখে দেখতে চাই আমাকে!
আর ও জন্মে তোমার চোখে আমায় দেখতে চাই,নিস্পলক দেখতে চাই,ঠিক যেমন এখন দেখছি!
তুমিও খানেক এমন করে চেয়ে নিও কেমন?

যদি ভালবাসো তবে,

আমার ঘুমন্ত মুখে এমন হাজার স্বপ্নের সিঁড়ি বুনে দিও, ঠিক যেভাবে ঢেউ আছড়ে পড়ে তীরে।
জেনো সেভাবেই, যতটা তুমি নেশা,তুমি ঘোর,তুমিই কামনা!
তোমাতে থেকে আমি দুনিয়া ভুলে যাই ঠিক যতটা তুমি যখন আমায় দূরে রাখো
তখন আমি এই কন্টক পৃথিবীর আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাই!
স্বর্গ বিতাড়িত শয়তানের মতো এই জগৎটাকে চষে বেড়াই!
ঠিক ততটা আমায় একজনমে ভালবেসো অথবা খানিকটা তার চেয়েও বেশি!

যদি ভালবাসো তবে,

তোমার কাছে অল্প কিছু রোশনাই আছে,আমার ঘরটা তোমায় দিলে
তুমি বিনিময়ে তোমার রোশনাই গুলো দিয়ে দিও!
তোমার একটা ঘুমন্ত চেহারায় আমি আমার হাজার অভ্যেস বদলে দিতে পারি,
লিখে দিতে পারি ২০০ টা নির্ঘুম রাতের কালজয়ী মহাকাব্য!
বিনিময়ে আমাকে তোমার উপন্যাসে করে নিও কালজয়ী নায়ক।

যদি ভালবাসো তবে,

মাঝরাত্তিরে আমার হাউমাউ কান্না শুনে তুমি জড়িয়ে ধরে বলো,
কি তোমার মন খারাপ কেন...?
চল আজ না হয় দুজন একসাথেই কাঁদি।
এই যে তোমার কাজল চোখের চেহারাটা, এটা আমার ভীষন পছন্দের!
যদি আগামী কয়েকশো বছরের জন্য তোমার ওই মুখটা তাকিয়ে থাকার অনুমতি চাই তবে,
আমাকে এতটুকু সাহস দিও কেমন?

যদি ভালবাসো তবে,

আমার থাকা না থাকা নিয়ে তোমাকে ভাবাবে ভীষণ!
অথবা হঠাৎ নিরুদ্দেশ হলে,হন্যে হয়ে খুঁজবে!
তোমার মুখটা দেখতে কি ভীষন নিষ্পাপ,
শুধু মাত্র তুমি মাত্রই প্রেম তাই- এত পবিত্র লাগে।
শুধু একটু দু'দন্ড নির্ভেজাল সময়, এই শহরের অলিতে গলিতে তোমায় নিয়ে ঘুরে বেড়ানোর আবদার,
আর এই আবদার পূরনের জন্যে হলেও মিথ্যে করে হলেও বলো আমার আজ কোনো কাজ নেই,
এতটুকু বলো কেমন?

যদি ভালবাসো তবে,

আমার আটকে যাবার কারন তুমি হয়ো!
তোমার মুখের মায়ায় সফল হোক আমার হাজারটা চুম্বন!
জানি তোমার রাস্তা পারাপারের ভীষন ভয়!
তবু তোমাকে সাহস দিতে পারি এ ভেবেই কাটাই কত যে সন্ধ্যা!
মনকে বলি, আমার এমন একটা তুমি আছো যাকে ছাড়তে পারি নারে!!
জীবনবাবুর মত তোমায় বলতে হয়,-
"তবুও তোমায় জেনেছি নারী,ইতিহাসের শেষে এসে;
মানবপ্রতিভার রূঢ়তা ও নিষ্ফলতার অধম অন্ধকারে।
মানবকে নয়, নারী শুধু তোমাকে ভালোবেসে
বুঝেছি নিখিল বিষ কী রকম মধুর হতে পারে!"

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
আগারগাঁও,ঢাকা
৮.৬.১৮

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×