somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সাপোসিটার

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি কি একটু সাবধানে পা রাখবে আমার হৃদ কার্নিশে?
যতবার সামনে এসেছো ততবারই ডুবেছি,
তোমাকে এড়িয়ে যাবার সাধ্য যে নেই!
বড্ড অসুস্থ লাগে আমি তখন বেসামাল থাকি;
উদ্বাস্তু, উন্মাদ থাকি।
আমার ভেতরে তখন পুড়তে থাকে রোম,
আর আমি কান্নার বদলে বাঁশি বাজাই!
তুমি আমার বুকের ভেতরে খামচে ধরে আছো
কি ব্যাথা অথচ এটাও মধুর লাগে!
তুমি একটা মরণব্যাধি ,জীবন নাশিনী
তবুও এ মরন চিরকাল কাঙ্খিত,আগে জানিনি!

এই যে ভোরবেলা ট্রেনে চেপেছি,তারপর সামনে গন্ধ ছাড়ছে পাবলিক টয়লেট,
একটু এগোলেই অতিক্রম করে যাই এক একটা স্টেশন,
আমি ছুটছি নাকি ট্রেন দৌড়ুচ্ছে কে জানে!
আমাকে যে তোমার স্টেশনে পৌঁছাতেই হবে
দানবের গতিতে ছুটে চলা সুন্দরবন কি তা জানে?
আমার ভেতরে তখন ছারখার হতে থাকে রোম।
আর আমি কান্নার বদলে ইস্রাফিলের বাঁশি বাজাই।

আমি তো ছুটছি তুমি বরাবর,একটার পর একটা স্টেশন,
মাথায় নিয়ে বসে আছে হকার তার পেপার
এইতো সেদিন একটু চা খাবো,তাই স্বপ্নে তুমি এলে
না এলেই বা কি আমি ধরেই নিয়েছি তুমি এসেছো,
এই যে তোমাকে ছুঁতে পাই না ধোঁয়াশার ভেতরেই
দিন কেটে যাচ্ছে, স্পর্শ এবং স্পর্শহীনতা যেমন,
একাকী কেবিনে ফ্লোরে বাদামের খোসা যেমন
হাহাকার পড়ে যায় বুকের ময়দানে আর আমি
তোমাকে পাবার আশায় লড়াইরত এক নিধিরাম সর্দার।
সেই যে কতটা চাই,তুমি ছাড়া কেমন কাটে
ওটা বলা এবং না বলার মাঝের শূণ্যতাটুকু।

তুমি যতবার চোখ তুলে চেয়েছো, আমার হাটু কাপে ঠকঠক;
বুক করে ধড়ফড় পা শিরশির, এর সবই যে তোমার দায়।
তুমি কি আসলেই হৃদয়ে থাকো? নাকি রক্তকণিকায়? নাকি মগজে?
নাকি শূণ্যতায়?নাকি অদৃষ্টে?

পুরো পৃথিবীতে যুদ্ধ মানেই যে রক্তের স্রোত,
শৌর্য আর বীর্যের মাতম; যুদ্ধ মানে মেঝেতে,
পোষাকে, কব্জি আর কাঁধে রক্ত আর মগজের দাগ।
তোমার কি জানা আছে,এসব রক্ত আর বীর্য ছাড়াই
প্রতিদিন তুমি এসেছো কি আসোনি
তা ঠাহর করতে আমি হরমোন এর বিরুদ্ধে লড়াই করি।

খাতার পৃষ্ঠায় আমি ঝরাতে থাকি তুমি নামক চাওয়া
আমি তোমার নাম দিয়েছি আরাধনা।
আমার সমস্ত জীবনে বুকের এক একটা হাড়ে
দুটো ঘুঘুর বাসা আছে, মাকড়সার জাল আছে, ঘনায়মান অন্ধকার আছে,
আর আছে তোমার জন্য পিপাসা!

আমার বিশ্বাস একদিন তুমি তা ঠিকই বুঝবে
আলো আসবেই,কেন যে এত করে চাই?
তুমি কি জানো?
তোমার ঘোরতর জ্বর মেপে দেয় থার্মোমিটার
আমার ব্যাথা নিবারক হবে কোন সে সাপোসিটার?
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×