কনেঠ আমার নিশিদিন যত
সুরের নিঝর ঝরে
সে শুধু প্রিয়া, সে শুধু তোমারি তরে ।
তুমি যবে রাখো আঁখি পরে আঁখি
মন বনে মোর কুহু উঠে ডাকি
আমার ভূবনে কত গান, কত গান
কত ফুল ফোটে থরে থরে ।
কুসুমের লাগি এ নহে ক্ষণিক
ভ্রমরের ভাল বাসা,
তোমারে ঘিরিয়া রচিয়াছি মোর
সারা জীবনের আশা ।
মোর কাছে যবে ধীরে ধীরে এসে
শুধু ছুঁয়ে যাও মোরে ভালবেসে
মনে হয় যেন স্বর্গ নেমেছে
আমার মাটির ঘরে ।
----------------------------
রচনা ঃ প্রনব রায়
সুর ঃ কমল দাশগুপ্ত
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



