কোনোক্রমে বেঁচে আছি....
দুপুরের কৈশোর ছুঁয়ে ডেকে ওঠে
বিষণ্ণ কোকিল
আবার ফেব্রুয়ারী ফুটপাতে
ঘুম যাওয়া কৃষ্ঞচূড়ায়...
আবার বরোষা-ভেজা স্কুল-ড্রেস,
লাল সাইকেল হাতে সেই
বিনোদিনী গার্লস,
আবারও ঐ সব ক্ষোভময় পুষ্করিণী জুড়ে
ফুটে ওঠে সফেদ শালুক
আবার ছাতিম-গন্ধ,
লক্ষী-পেঁচা,ডাহুকের ডাক
আবার,আবার
ঘুম ভেঙ্গে জেগে ওঠো ডালিম কুমার.....
তোমার স্মৃতি ঘেঁটে আজো বেঁচে-বর্তে থাকে
জাদুনিষ্ঠ একক-কথন।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১০ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


