ললিত honey
বি সি সি আই আপিশ ঘরে
যেথায় সবাই নিলাম করে,
সদাই সেথা শুনতে পাবে ললিত হানির গলা;
সকাল বিকেল দুই বেলাতে
দাঁড়িয়ে আছে গেলাস হাতে,
এক মিনিটও থামছে না তার প্রাণের কথা বলা।
আই পি এল এ খেলার কথা,
নিজের ছেলেবেলার কথা,
একের পর এক যাচ্ছে বলে, টপিক আছে নানা,
তিরাশির ওই কাপের কথা,
শচিন বাবুর চাপের কথা,
সব কিছুরই আসল ব্যাপার ললিত হানির জানা।
শ্রোতা তেমন থাক বা না থাক,
ললিত হানি সদাই সবাক,
দুচোখ বুজে চালিয়ে যাবে ব্যাজোর ব্যাজোর বকা,
ভাববে না সে নিজের মনে,
তারই ব্যাঁকা গলার গুনে
বি সি সি আই আপিশ খানি সকাল বিকেল ফাঁকা!
ধর তুমি যাচ্ছো কাজে,
ছুটির দিনে, বদ মেজাজে,,
এম্নি সময় ললিত হানি তোমায় যদি ধরে,
বকেই যাবে এক নাগাড়ে,
চটবে তুমি হাড়ে হাড়ে,
ভাববে, ব্যাটা সুযোগ পেলে কি বোরটাই না করে!
এমনি ভাবে বছর বছর
ললিত হানির বকর বকর
দেশের লোকের মনের ভিতর অজস্র রাগ জমায়,
তাইতো সেদিন সবাই মিলে
সিদ্ধি বাবার পুজো দিলে,
ললিত হানির আয়ু যেন উপরওয়ালা কমায়।
কিন্তু মরেও ললিত হানি
ছাড়বে কি তার বকবকানি?
ভূত হয়ে সে ক্রমাগত বকবে নাকি সুরে,
স্বর্গ-নরক, আকাশ-পাতাল
চেটেই যাবে অনন্তকাল
বক্র গলার সঙ্গে কিছু চন্দ্রবিন্দু জুড়ে!
I P L শুরু হয়েছে, আর আমাদের great রজত কাকু লিখলেন ললিত মোদিকে নিয়ে ছড়া...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।