ভালো লাগা কয়েকটি ছড়া কৌতুক
২৪ শে মে, ২০১৩ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাণীর নাম
বলো দেখি গোটা চারেক
বন্য প্রাণীর নাম,
স্যারের কথা শুনে আমি
সটান দাঁড়ালাম।
বললাম, এটা পানির মতো
সহজ বিষয় স্যার,
তিনটা বানর, একটা হরিণ
এই হলো মোট চার !
ছয় যেভাবে হয়
ছোট্ট মেয়ে টুম্পা বলে
মার হাতে হাত রেখে,
অমন পঁচা ইশকুলে আর
যাবো না কাল থেকে।
স্যাররা কিছু জানেন না ছাই
পড়ান- মুখে যা আসে তাই।
ক'দিন আগে পড়িয়েছেন
তিন আর তিনে ছয়;
আজকে বলেন ছয় নাকি মা
পাঁচ আর এক এ হয় !
খেলা
ইয়া মোটা এক ছেলেকে
ডাক্তারে কয় এই
নিয়মিত খেলবে তবে
দেখবে ভুঁড়ি নেই।
ক'দিন পরে সেই ছেলেটা
চেম্বারে ফের ছোটে,
জানায়, কতো খেললো তবু
পেট কমেনি মোটে !
কি কি খেলা খেলেছিলে ?
বলো দেখি বাবা।
মোবাইলে গেম খেলেছি আর
মাঝে মাঝে দাবা।
ডিম
আমার চাচা এক বসাতে
দু-তিন'শ ডিম খায়
শুনে বাপ্পি ভীষণ রকম
অবাক হয়ে যায় !
অন্তুকে সে বলে,আরে
পেটুক নাকি উনি ?
এছাড়া এত্তো ডিমের টাকা
কার কাছে পান শুনি !
বাপ্পি হেসে কয়
ভাবছ যা, তা ঠিক নয়।
মুরগির ডিম লাগেনা তার,
মাছের ডিমেই হয়।
বিদ্যুৎ
এই আসে এই পালায়
সবাই ভীষণ অতিষ্ঠ তাই
বিদ্যুতেরই জ্বালায়।
সেদিন আমি বললাম- আমার
বড় মামার বাড়ি,
সব সময়ই বিদ্যুৎ থাকে,
প্রমাণ দিতে পারি।
সবাই এতে ভীষণ অবাক
রহস্য ভাঙলাম;
বিদ্যুৎ আমার বড় মামার
ছোট ছেলের নাম।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন