somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাল ফেলে বিএনপি, মাছ ধরে আ.লীগ

২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মত্স্য মারিব, খাইব সুখে, কী আনন্দ লাগছে বুকে’— একটি বহুল প্রচারিত বিজ্ঞাপনচিত্রের গান। সেই গানের মতোই রাজনীতির পুকুরে একের পর এক জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে বিএনপি। কিন্তু মন্দভাগ্যে সেই মাছ যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের খালুইয়ে। বিভিন্ন সময় নানা ইস্যুতে সরকারবিরোধী আন্দোলন চাঙ্গা করার জাতীয়তাবাদী প্রয়াস মাঠে মারা গেছে আওয়ামী কৌশলের কাছে। সাভারে রানা প্লাজাধস ও হেফাজতে ইসলামের ৫ মে’র অবরোধ-সমাবেশ থেকে ফায়দা লুটতে চেয়েও পারেনি বিএনপি। মধ্যরাতে শাপলাচত্বরে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের কারণে হেফাজতিদের উসকে দিয়েও কুঁচকে যেতে বাধ্য হয় দলটি। অবরোধকালে বায়তুল মোকাররমের ফুটপাতের দোকানে কোরআন পোড়ানোর দায়ও ঘাড়ে এসে পড়ে। ঘটনার ঘনঘটায় চাপা পড়ে যায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার আলটিমেটামও। সবমিলিয়ে বেশ কয়েকটি জুতসই ইস্যু নাগালে পেয়েও কাজে লাগাতে পারেনি বিএনপি। অন্যদিকে ইস্যুগুলোর প্রারম্ভে বিপদে থাকলেও শেষ পর্যায়ে ভালোভাবেই উতরে গেছে আওয়ামী লীগ।

গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধকালে বিপাকে পড়েছিল আওয়ামী লীগ অধ্যুষিত মহাজোট সরকার। জাপার চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ পানীয় জল নিয়ে হেফাজতিদের পাশে দাঁড়ালে জোটের মধ্যেই দেখা দিয়েছিল বিভাজন। কে কত বেশি মুসলমান, তার প্রমাণ দিতে তখন শুধু রাজনীতিকরাই নন, সুশীল সমাজও ব্যস্ত। পরিস্থিতি সামাল দিতে কপালে ভাঁজ পড়েছিল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের। এসময় ধর্মীয় উত্তেজনায় জাল ফেলে রাজনৈতিক মাছ ধরার অভিলাষে বিএনপির নেতা-কর্মীদের হেফাজতিদের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি হয়তো ভেবেছিলেন, হেফাজতের ইসলাম-রক্ষার জোশ আর জামায়াতের নৈরাজ্য মিলিয়ে সরকারপতন সময়ের ব্যাপারমাত্র। সেই সময়ও আবার ৪৮ ঘণ্টার বেশি নয়। কিন্তু বিএনপি জাল ফেললেও মাছের ফায়দা লুটেছে আওয়ামী লীগ— হেফাজতি অবরোধকালে সংঘটিত নৈরাজ্য-নাশকতায় ঘুরে-যাওয়া জনমতকে কাজে লাগিয়ে এক রাতেই পাল্টে দিয়েছে দৃশ্যপট। ওই রাতে RAB, পুলিশ ও বিজিবির যৌথঅভিযানে ছত্রখান হয়ে যায় শাপলা চত্বরের বিশাল হেফাজতি সমাবেশ। এ অভিযানকে বিএনপি ‘গণহত্যা’ বলতে চাইলেও জালে পানি পায়নি। বরং স্বাভাবিক জনজীবনে ফিরতে পেরে মানুষ সরকারকেই সাধুবাদ দিয়েছে। এর জন্য শাপলা চত্বরে যদি কিছু প্রাণহানি ঘটেও থাকে, দুঃখজনক হলেও মেনে নিয়েছে তা। এর আগে বৈদ্যুতিন মিডিয়ায় প্রচারিত হেফাজতিদের তাণ্ডবচিত্র দেখে মানুষ ছিল আতঙ্কিত। এদিকে হেফাজতের অবরোধের আগের দিন ৪ মে বিএনপির ৪৮ ঘণ্টার সরকার পতনের আলটিমেটাম সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু হেফাজতের অবরোধ-সমাবেশ-অবস্থান ভণ্ডুলে দমে যাওয়া বিএনপি পরে আর কোনও বৃহত্ কর্মসূচি নিয়ে মাঠে নামেনি। এতে ওই আলটিমেটামও মূল্য হারিয়েছে দেশের মানুষ, এমনকী বিএনপি নেতা-কর্মীদের কাছেও। এতে আওয়ামী লীগ নেতারা বিভিন্ন সময় বিএনপির দিকে আঙুল তুলে বলছেন, জনগণ বিএনপির সঙ্গে নেই। তাই এসব আলটিমেটামেও কাজ হবে না।

দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভবনধস রানা প্লাজা ট্র্যাজেডির পরও সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছিল প্রধান বিরোধীদল। ২ মে রানা প্লাজাধসে অসংখ্য মানুষ নিহত হওয়াকে গণহত্যা, লাশগুমের অভিযোগ ও সরকারের ব্যর্থতার অজুহাতে হরতাল ডেকে প্রত্যাহারও করেছিল। কিন্তু এ ক্ষেত্রেও মাছ জালে তুলতে পারেনি বিএনপি। লাশগুমের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে সেনাবাহিনী ও অন্য সব সংস্থার উদ্ধারকারীরা। উল্লেখ্য, উদ্ধারকারীদের মধ্যে রেড ক্রিসেন্টের সদস্যরাও ছিলেন। এ ঘটনায়ও বিএনপির ফেলা জাল থেকে মাছ তুলে নেয় আওয়ামী লীগ। ভবনধসের ১৭তম দিনে রেশমা নামে এক পোশাককর্মীকে জীবিত উদ্ধার করে বিএনপির অভিযোগ ম্রিয়মাণ করে দেয় আওয়ামী লীগ। ওই সময় জনমন বুঝে রেশমা-উদ্ধারে শোকরিয়া আদায় করতে বাধ্য হন খালেদা জিয়া। একের পর এক ইস্যু হারিয়ে বিএনপি সর্বশেষ ইস্যু পায় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণায়। এর প্রতিবাদে দলটি ১৯ মে হরতাল ডাকে। সে-হরতালও প্রত্যাহার করতে বাধ্য হয় বিএনপি সামুদ্রিক ঘূর্ণিঝড় মহাসেনের কারণে। এখন চলছে সংলাপের জলে জাল ফেলা ও মাছ ধরার খেলা। সংলাপ নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বানও বিএনপিকে চক্রে ফেলে দিয়েছে। জনগণ দেখছে অন্য দৃশ্য— সরকার চাইলে বিএনপি পিছু হটে, বিএনপি আগ্রহ দেখালে সরকার এড়িয়ে চলে। অন্যদিকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্ব সম্প্রদায় মনে করছে, আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ ও সর্বদলীয় করতে সংলাপে বসার এখনই সময়।— এ ক্ষেত্রে জাল ফেলেছে আওয়ামী লীগ। সময়ই বলে দেবে, জালের মাছ কার খালুইয়ে ওঠে।


সুত্র :
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×