শাজাহান খানের পর ওবায়দুল কাদেরের উদ্ভট তত্ত্ব
এতদিন আমরা লাক্সসুন্দরীর কথা শুনে এসেছি। কিন্তু এবার নতুন এক সুন্দরীর হদিস দিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের— বিলবোর্ডের দুর্ঘটনা-সুন্দরী।
একের পর এক সড়কদুর্ঘটনা নিয়ে দেশবাসী যখন সোচ্চার, নির্দিষ্ট পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে যখন সামাজিক সংগঠনগুলোর আন্দোলন তুঙ্গে, তখন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছিলেন নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান; পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে বলেছিলেন, ‘অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার। কারণ তারা সিগন্যাল চেনে, গরু-ছাগল চেনে, মানুষ চেনে।’ তার সেই বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল। এবার সড়কদুর্ঘটনার সম্পর্কে উদ্ভট তত্ত্ব দিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, বিলবোর্ডে সুন্দরীদের ছবি থাকায় সড়কদুর্ঘটনা ঘটে। মহাখালী বাস টার্মিনালে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ তত্ত্ব দেন। নৌমন্ত্রী শাজাহান খান ওই অনুষ্ঠানে উপস্থিত থাকায় কর্তব্যরত সাংবাদিকদের অনেকেরই মনে পড়ে গেছে ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নহে’ প্রবাদটির কথা।
যোগাযোগমন্ত্রী তার ভাষণে বলেন, ডিজিটাল বিলবোর্ডের কারণে অনেক সময় চালকদের মতিভ্রম হয়। বিভিন্ন বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দেওয়া হচ্ছে। তারাও (গাড়িচালকরা) তো মানুষ। রাস্তা দিয়ে চলার সময় চালকদের সেদিকে নজর যায়। ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিআরটিসি চেয়ারম্যান আ ল ম আবদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান খান প্রমুখ।
দুর্ঘটনা-সুন্দরী
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।