ইরানের প্রেসিডেন্ট নির্বাচন : কে হচ্ছেন আহমাদিনেজাদের উত্তরসূরি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইরানিরা এর উত্তর দেবেন আগামীকাল শুক্রবার। ইরানে ১১তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমে প্রার্থী ছিলেন ৮ জন। তবে দুজন প্রার্থিতা প্রত্যাহার করায় এখন লড়াই ৬ জনে।
৬ প্রার্থীর প্রত্যেকেই কেন্দ্রীয়ভাবে একটি করে নির্বাচনি ওয়েবসাইট চালু করেছেন। এর পাশাপাশি দেশব্যাপী তাদের সমর্থকরা চালু করেছেন ডজন ডজন ওয়েবসাইট। এ ছাড়া, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয়ও চলছে তুমুল প্রচারণা।
তেহরানের বর্তমান মেয়র এবং নির্বাচনের অন্যতম রক্ষণশীল প্রার্থী মোহাম্মাদ বাকের কলিবফের সমর্থকরা বলছেন, তারা ৮ বছরে ধরে তাদের প্রার্থীর পক্ষে নানাভাবে প্রচারণা চালিয়ে আসছিলেন এবং তারা নিজেদের দেশের অনলাইন প্রচারণার ক্ষেত্রে অগ্রপথিক বলে দাবি করছেন।
আরেক প্রার্থী মোহসেন রেজায়ির সমর্থকরা ইন্টারনেটভিত্তিক অনলাইন রেডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। সমর্থকরা বলছেন, অনলাইন রেডিওর মাধ্যমে সহজেই জনগণের কাছে পৌঁছানো যাচ্ছে। রেজায়ির সমর্থকরা দাবি করছেন, প্রতি ঘণ্টায় ৪ হাজার ব্যক্তি ভিজিট করছেন অনলাইন রেডিও।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মাদ কারাজিও অনলাইনে প্রচারণা চালাচ্ছেন। তার মতে আগের মতো এখন আর পোস্টার, লিফলেট কিংবা সাধারণ পদ্ধতি প্রচারণার ক্ষেত্রে খুব একটা কার্যকরী নয়।
আরেক রক্ষণশীল প্রার্থী ড. আলী আকবর বেলায়েতি অনলাইনের পাশাপাশি প্রচারণায় যোগ করেছেন বিলবোর্ড। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে সুবিশাল বিলবোর্ড। এছাড়া সাবেক এ পররাষ্ট্রমন্ত্রীর ওয়েবসাইটও প্রতিনিয়ত ভিজিট করছেন জনগণ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ও রণশীল প্রার্থী সাঈদ জালিলির সমর্থকরা পোস্টার, পুস্তিকা এবং অনলাইনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। সংস্কারপন্থী প্রার্থী হাসান রুহানির সমর্থকরাও ওয়েবসাইটে ব্যাপক প্রচারণার কাজ করছেন। তার প্রতি মুহূর্তের কর্মকাণ্ড আপডেট করা হচ্ছে ওয়েবসাইটে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।