somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমকামি কওমিতে হেফাজতি খুন

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলাত্কারের পর ৮ বছরের শিক্ষার্থীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা



পৈশাচিক একটি ঘটনার জন্ম দিয়েছে হেফাজতে ইসলামপন্থী এক কওমি শিক্ষক। ঘটনাস্থল সাভারের আশুলিয়া থানার গাজিরচট উত্তরপাড়ার হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা। মাত্র ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাত্কার করেই ক্ষ্যান্ত হয়নি ওই কওমি শিক্ষক, ঘটনা জানাজানির ভয়ে অবুঝ শিশুটিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যাও করেছে। পরে সে শিশুটির মরদেহ ছাদ থেকে নিচে ফেলে দেয়। গত ৩ জুন এ পৈশাচিক ঘটনা ঘটে। জানাজানি হয় ঘটনার দুদিন পর।

পাষণ্ড ওই শিক্ষকের নাম হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, হতভাগ্য শিক্ষার্থীর নাম গোলাম রাব্বী। আশুলিয়া থানা পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তারের পর তার মুখ থেকেই বেরিয়ে আসে হত্যাকাণ্ডের বিবরণ। এ ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ওই শিক্ষক। ঘটনা জানাজানি হওয়ার পর শঙ্কিত অভিভাবকরা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে তাদের সন্তানদের ফেরত নিয়ে যাচ্ছেন।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বলেন, নিজের লালসা মেটাতে শিক্ষক মোশাররফ হোসেন ছাত্র রাব্বীকে মাদ্রাসার ছাদে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর জোর করে শিশুটিকে সমকামে বাধ্য করে। ঘটনার পর শিশুটি পায়ুপথে মারাত্মক ব্যথা অনুভব করে এবং বলে, মাদ্রাসার বড় হুজুরকে ঘটনাটি জানিয়ে দেবে। এ কথা শুনে মোশাররফ সিদ্ধান্ত নেয়, রাব্বীকে বাঁচিয়ে রাখা যাবে না। তাই ঠাণ্ডা মাথায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর রাব্বীর লাশ নিচে ফেলে দেয়।

পোশাককর্মী কালাম গাজীর একমাত্র ছেলে রাব্বী। অর্থের অভাবে তাকে হাফেজি পড়ার জন্য ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। ৩ জুন হঠাত্ ছেলের অসুস্থতার খবর পেয়ে কালাম গাজী দ্রুত সেখানে যান এবং জানতে পারেন তার সন্তান আর বেঁচে নেই।

পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কালাম গাজী গতকাল আমাদের সময়কে বলেন, বড় আশা নিয়ে ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলাম। আশা ছিল, ছেলে দ্বীনি শিক্ষায় মানুষের মতো মানুষ হবে। কওমি শিক্ষকদের পবিত্র ও সম্মানিত ভেবেছিলাম। আজ তাদের লালসার শিকার হয়ে আমার বুকের ধন বাড়ি ফিরেছে লাশ হয়ে। তিনি আক্ষেপ করে বলেন, আমার সন্তানের মতো অনেক শিক্ষার্থীই মাদ্রাসাগুলোয় শিক্ষকদের সমকামী লালসার শিকার হয়। ভয়ে ও লোকলজ্জায় কেউ মুখ খোলার সাহস পায় না।

কালাম গাজী আরও বলেন, আমাকে সান্ত্বনা দিতে এসে অনেকে বলেছেন, রাতের আঁধারে সুদর্শন শিশু শিক্ষার্থীদের কক্ষে নিয়ে পৈশাচিক নির্মমতা চালাত খুনি মোশাররফ । কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের ভয়ে সবাই মুখ বুজে তা সহ্য করে যেত।

এদিকে এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে মাদ্রাসাটির শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আড়ালে-আবডালে ওই শিক্ষক সম্পর্কে নানা গুঞ্জন শোনা গেলেও কর্তৃপক্ষ কখনও বিষয়গুলো যাচাই করেনি। এমনকি ঘটনার সত্যতা সম্পর্কে অনুসন্ধান করে তাকে সতর্কও করেনি। যার ধারাবাহিকতায় প্রাণ দিতে হল শিশু রাব্বীকে।

ওই মাদ্রাসার একাধিক শিক্ষক জানান, এসব শিক্ষক আমাদের কলঙ্ক। তাদের হাতে শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ সেই প্রশ্নও তোলেন তারা।

স্থানীয় বাসিন্দারাও এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের মতে, বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসায় ইসলামের নামে অনৈসলামিক-অসামাজিক কাজ চলে। কওমি মাদ্রাসার বেশিরভাগ আলেমই আসলে জালেম। তারা প্রশ্ন করেন, জালেম না হলে কেউ ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা করতে পারে?

হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানায়, মাওলানা মোশাররফ হেফাজতে ইসলামের একজন নেতা। তাদের অভিযোগ, হেফাজতি অন্য নেতা-কর্মীদের নিয়ে এ হত্যাকাণ্ডকে মোশাররফ আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করেছিল।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আবুল কালাম বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রাব্বীকে হত্যার দায় স্বীকার করেছে মোশাররফ। ময়নাতদন্ত রিপোর্ট এলেই তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

সুত্র:
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×