বিশ্বব্যাংকের প্রতিবেদন বস্তুনিষ্ঠ : অর্থমন্ত্রী
পদ্মা নদীর কথা উঠলে যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’, পদ্মা সেতু প্রসঙ্গ উঠলেও তেমনই সৈয়দ আবুল হোসেন। প্রথমটি ইতিবাচক অর্থে, দ্বিতীয়টি নেতিবাচক। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সংক্ষেপে আবুল। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি আর আবুল এখন দেশে-বিদেশে সমার্থক। বিশ্বব্যাংকের চাপে অধরা এ সেতু প্রকল্পে সংঘটিত দুর্নীতির ব্যাপারে দুদক যে অনুসন্ধান করেছে, তাতে আবুল নেই। আর এখানেই আপত্তি বিশ্বব্যাংকের। অর্থমন্ত্রীর হাতে গত মঙ্গলবার জমা দেওয়া বিশ্বব্যাংকের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার করা হয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করেছে, তাতে সৈয়দ আবুল হোসেনের নাম নেই। তাই দুদকের করা তদন্ত সঠিক হয়নি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিষয়টি স্বীকার করেছেন। তিনিও বলেছেন, বিশ্বব্যাংকের প্রতিবেদনে দু-তিনটা নাম আছে। সেই নামগুলো সম্পর্কে আমি অবহিত নই। তবে সেখানে সৈয়দ আবুল হোসেনকে নিয়েই তাদের অভিযোগ, তাদের আপত্তি। তিনি আরও বলেছেন, বিশ্বব্যাংক প্যানেলের দেওয়া তদন্ত প্রতিবেদনটি অসম্পূর্ণ হলেও বস্তুনিষ্ঠ। রিপোর্টটি অর্থমন্ত্রী পড়েছেন। আগামী সোমবার তদন্ত প্রতিবেদনের জবাবি চিঠি বিশ্বব্যাংককে দেবেন বলেও জানান তিনি। এরপরই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওপরের কথাগুলো বলেন অর্থমন্ত্রী।
যুক্তরাজ্য সোনালী ব্যাংকের লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে, তা অসম্পূর্ণ। সেখানে সুস্পষ্ট করে কিছু বলা নেই। বিশ্বব্যাংককে আমি অনুরোধ করবো, যাতে আমার বক্তব্যসহ প্রতিবেদনটি তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এরপরই বিশ্বব্যাংকের প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে সরকার প্রকাশ করবে বলেও জানান তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, আমাদের দুদকের একটি টিম কানাডায় গিয়েছিল। তবে তাদের আইন-কানুনের কারণে তেমন কোনও তথ্য পায়নি। কানাডায় বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা তেমন কোনও তথ্য সেখান থেকে পাবো না।
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।