সন্দীপন বসু
চঞ্চলা একটা হলুদ প্রজাপতি
অনেকটা উড়ে এসে জুড়ে বসেছিল
মাত্র কেনা বসন্তবরণের হলদে শাড়িটায়।
দেখেই হইহই..ছুট... সে কি উচ্ছ্বাস বালিকার
জীবনের প্রথম শাড়ির ভাঁজ ভাঙতেই
এই বিরান প্রকৃতির শহরে প্রজাপতি উৎসব।
মেয়ের আনন্দে মাও মুচকি হাসেন
স্মৃতিতে ভাসে ফেলে আসা কিশোরীবেলা
বসন্তের বেহাগ রাগে প্রজাপতি উড়ত তখনও।
স্মৃতির বসন্তে... দুর্লভ শাড়িতে হলুদ রঙ
আর সদ্য ভাঁজ ভাঙা হলদে শাড়িতে
চঞ্চল প্রজাপতি; নিষিদ্ধ একেবারেই।
সেই গল্পগুলোই বদলে গেছে এখন
প্রজাপতিও আর মানে না শাসন
অথবা থোড়াই করে কেয়ার।
ফুলে ফুলে-ঢলে ঢলে উপচে মধু
রঙ মিলিয়ে ওড়াওড়ি আর খেয়ে সটকে পড়া
আধুনিকতা প্রজাপতিকেও বদলেছে অনেকখানি।
ছুট ছুট বালিকা, হাতে স্মার্টফোন
১৩.১ মেগাপিক্সেলে ছবি ঝটপট
এডিটিং সফটওয়্যারে আধা মিনিটের কারিকুরি
তারপর ফেসবুকে সচিত্র প্রজাপতি সংবাদ।
তুফান বেগে লাইক, অ্যাডমায়ারারের কমেন্টে
প্রজাপতির ডানায় লজ্জার লাল ছোপ
মেয়ের খুশিতে হাসেন আধুনিকা মা-ও
ওদিকে, গহীনে কোথায় অতলে অন্য ঝড়
মা তাই অনেকটা নিজের অজান্তেই
রঙিন প্রজাপতিটিকে তাড়ান 'হুশ' বলে!
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।