এই তুমি কি সেই তুমি?
যে কী না, আলিঙ্গনের পর কেঁদেছিলো
আলিঙ্গনের সময় আমার চোখ দেখতে পায়নি বলে।
,
এক মুহূর্ত চোখের আড়াল হতে দাও নি।
প্রতিটি নিঃশ্বাসের আওয়াজ কান পেতে শুনেছো।
আমার দেহের উত্তাপ তোমার ত্বকের ভাঁজে ভাঁজে।
,
সেই তুমি আজ কীভাবে পারো
আমাকে কষ্ট দিতে?
,
জানি, এখনো আমায় নজরে রেখেছো।
,
আমি অনুভব করতে পারি তোমাকে।
তোমার প্রেম-বঞ্চিত আত্মা হয়ে-
আমার চারপাশে দিন রাত ঘুরঘুর করা।
,
এবার আমায় মুক্তি দাও
আমি তোমায় ভুলতে চাই।
তোমার মৃত্যুর পর নতুন যে এসেছে
তাকে একটু সুখ দিই। একটু। প্লিজ।
,
মুক্তিদান
,
সন্ধি মুহিদ
২৮/৫/১৩
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



