সে কে? কি তার পরিচয়?
মেঘলা দিনে, ক্ষণে ক্ষণে
ক্যানো তার কথা মনে হয়?
,
কে সে? যাকে আমি ভালোবাসি-
এত দেবী বনে, ক্যানো মনে মনে
কেবল চোখে ভাসে তার হাসি?
,
আজ এ নব মেঘের বর্ষায়-
উদাস নয়নে, কিসের পানে
সে আমায় ফেলে চলে যায়?
,
মাঝে মাঝে মনে হয়, মনে লাগে
কী বাজে মোর হৃদয় বীণে, সে কি জানে?
এ সকল কথাই মনে জাগে!
,
তাকে; কাকে? যাকে আমি বাসি ভালো
ফেলে দেবগণে, যে কোনো পণে
আমায় বাসুক ভালো, হোক না সে কালো।
,
আসলে আমি উন্মাদ। অন্য কেউ হলে
এত অবহেলা ফেলে, ছুটে পালাতো-
"ভালোবাসি না, বাসিনা, বাসিনা", বলে।
,
২৯/০৫/২০০৯
সন্ধি মুহিদ
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



