somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাত (রহস্য গল্প)

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
অবশেষে একটা কাজ খুঁজে পেয়েই গেলো মনোয়ার। তেমন বড় কোন কাজ না। একটা ফিল্ম প্রোডাকশন হাউজের সামান্য কর্মী। তার কাজ হচ্ছে সিনেমার পরিচালক সাহেবের ফাইফরমাশ খাটা।
মনোয়ার কখনো বাংলা সিনেমা পছন্দ করতো না। আর আজ তার চোখের সামনেই তৈরী হবে বাংলা সিনেমা! চোখের সামনে মোটাসোটা নায়িকারা হেলেদুলে বেড়াবে! কী বিরক্তিকর।
সে ভালোবাসে হিন্দি সিনেমা। আহা কী ফিগার একেকটা নায়িকার! তার এক সময় স্বপ্ন ছিলো হিন্দি সিনেমার নায়ক হবার! এ কথা সে তার চিত্রকল্প সিনেমা হাউজে বর্তমান সিনেমা ‘কাছে আসো, ভালোবাসো’র পরিচালক আসাদুজ্জামানকে বলেছিলো। আসাদুজ্জামান লোক ভালো। মনোয়ারকে বেশ স্নেহ করেন। মনোয়ারের মুখে তার হিরো হবার স্বপ্নের কথা শুনে তিনি বলেছিলেন, “আচ্ছা এখন থেকে তোর নাম দিলাম মনোয়ার খান। যাহ্‌ হিরো বানিয়ে দিলাম।” -বলেই তার বিশাল ভুঁড়ি দুলিয়ে হোহো করে হাসতে লাগলেন।
আরো একটা লোক মনোয়ারকে বেশ স্নেহ করেন। তিনি হলেন মিজান ভাই। নাম্বার ওয়ান মেকাপম্যান। কী হাতের জাদু তার! নিমিষেই কুৎসিত নায়িকাদের হুরপরী বানিয়ে ফেলেন। সুন্দর দাড়ি টুপি ওয়ালা সুফী লোক মিজান ভাই। সারাক্ষণ সুগন্ধী জর্দা দিয়ে পান চিবোন। সবাই, এমন কী পরিচালক সাহেব ও তাকে সমীহ করেন।

২.
আর কিছুক্ষণ পরেই শ্যুটিং শুরু হবে। একশন দৃশ্য। নায়ক জাহিদ খানের সাথে ভিলেন রসু শাহ্‌-এর ব্যাপক ফাইটিং। ফাইটিং এর এক পর্যায়ে রসু শাহ্‌ মিজান খানের বাম হাত কেটে নেবে। কিন্তু তাতেই কী! আসাদুজ্জামানের নির্দেশে নায়িকাকে নায়কের কাছে আসতেই হবে, ভালোবাসতেই হবে!

মেকাপম্যান মিজান ভাই নায়ক জাহিদ খানকে একটা ঢোলা শার্ট পরিয়ে দিয়েছেন। বাম হাতটা পেছনে বাঁধা হয়েছে শার্টের ভেতর দিয়েই। আর শার্টের বাম হাতার গোড়ায় রক্তের মত লাল রঙ মাখিয়ে দেওয়া হচ্ছে।

নায়ক জাহিদ খান ঘামছিলেন। কারণ তার বাঁধা বাম হাতের গোড়ায় খুব ব্যাথা করছিলো। ওদিকে মেকাপম্যান মিজান লোকটাও বকর বকর করেই যাচ্ছে। কোন্‌ এক প্রোডাকশন বয় মনোয়ার, সে নাকি বড় নায়ক হয়ে যাবে এক দিন। ক্ষেপে গিয়ে হঠাত কী মনে করে সে ডান হাত দিয়ে একটা চড় বসিয়ে দিলো মিজানের গায়ে।

স্পটের সবাই থমকে চুপ করে গেলো। মেকাপম্যান মিজান ধীরে ধীরে সরে গেলেন। একটু পরেই আবার কাজ কর্ম শুরু হয়ে গেলো। কিন্তু মনোয়ার মিজান ভাইকে খুঁজছিলো। কোথায় গেলো মিজান ভাই?

৩.
সর্বনাশ হয়ে গেছে। মনোয়ার হট্টোগোল শুনে এসে দেখে নায়ক জাহিদ খান অজ্ঞান হয়ে পড়ে আছে। তার বাম হাতের গোড়া থেকে তীব্রগতিতে কিছু লালবর্ণের তরল বেরুচ্ছে। কিন্তু সেটা রক্ত না রঙ বোঝা যাচ্ছে না। তার শার্টটা খুলে দেওয়ার পর দেখা গেলো তার বাম হাতটা সেখানে নেই। কিন্তু এটা কীভাবে সম্ভব? হাতটা গেলো কোথায়?

মনোয়ারের ফোনটা কেঁপে উঠলো। সে দেখতে পেলো মিজান ভাই এসএমএস করেছে। “Taratari palaya jao.” মিজান বুঝতে পারলো না ক্যানো তাকে পালাতে হবে। কিন্তু সে দ্রুত ম্যাকাপ রুমে রাখা তার ব্যাগের কাছে দৌড়ে গেলো। আর দেখতে পেলো পলিথিনে মোড়ানো লম্বাটে গড়নের ঠাণ্ডা কিছু একটা তার ব্যাগের নিচে পড়ে আছে।
জিনিসটা হাতে তুলে নিয়ে মনোয়ার ওটা থেকে সেই সুপরিচিত সুগন্ধী জর্দার গন্ধ পেলো, যেটা মিজান ভাই ব্যাবহার করেন। মিজান ভয়ে ভয়ে পলিথিনের মোড়কটা খুলে ফেললো। ... ভেতরে ছিলো একটা কাটা হাত। মনোয়ারের বুঝতে বাকি রইলো না এটা কার হাত।
... কিন্তু এটা এখানে কীভাবে এলো???

‘ হাত’
সন্ধি মুহিদ
২০১১
বি.দ্র.: গল্পটি রহস্য পত্রিকা কর্তৃক অমনোনীত!
গল্পের ক্যাটাগরিঃ রহস্য গল্প
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×