১.
বলিস যদি, "সব দে।"
গেঁথে দেবো শব্দে!
২.
দিনেও যে আমি রাতকানা!
প্লিজ ধরো আমার হাতখানা।
৩.
হাতে থাকবে কাব্য।
সারাটা রাত কাঁদবো!
৪.
-জেগে আছো?
- আছি
- চা খাবা না কফি?
-চুমু খাবো। এত রাতে ওটাই পার্ফেক্ট!
৫.
কাকে আর?
১৯ জুলাইকেই শুধাই।
আমাকে পাঠানোর আগে আমার অনুমতি নেওয়া হয়নি কেনো?
আগে জানলে আমি অবশ্যই এ নরকে আসতে চাইতাম না।
৬.
কিছুই নেই তো খাদ্য তালিকায়,
তাই ছাগুটা স্ট্যাটাসগুলি খায়।
বেড়ে গেছে নাকি কাঁঠালপাতার মূল্য,
কষ্টে ছাগুটার কানের পাতা দুললো!
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



