১.
ইচ্ছে করে এক বোতল হারপিক গিলি
জিভে আসুক হরিফিক স্বাদ
মরতে মরতেও কারো উদ্যোগে বেঁচে ফিরি
সবাই একটু দেখাক সমবেদনা!
২.
হে ফটোগ্রাফার কন্যা,
তোমার ঐ ক্যামেরা দিয়ে নয়,
তোমার ঝিনুকের মত ঝকঝকে চোখ দিয়ে
আমার একটা চিত্র খিঁচে রাখো অন্তরে।
"নিজের একটা সুন্দর ছবি কোথাও সংরক্ষিত আছে"
বলে তারপর সান্ত্বনা দেই মন তোরে।
৩.
আমার যদি কেউ থাকতো!
আমার তো কেউ নেই।
সবাই সবার স্বার্থে ব্যস্ত,
আমি যেই-কে-সেই।
৪.
যা তুই জলে ডুব দিয়ে আয়,
তারপর আমি তোর বুকে দেই ডুব।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ রাত ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




