১,
আরেফিন রুমীর মত ফিনফিনে হৃদয় তোমার।
বাতাসে উড়ে যায় বারবার।
কী হয়, কেশমঞ্জরী মেলে দিলে একবার—
রূপঞ্জীলের মতো!
,
আমি বেয়ে বেয়ে পারি কি না দেখি উঠতে-
তোমার মস্তিষ্কের থ্যালামাসে!
দেখি পারি কি না তোমার মনটাকে ধরতে,
মনবেড়ি দিতে মনপাখির পায়!
২,
রূপঞ্জীল, ভুলে গিয়েছ?
আমি অমন অমায়িক কণ্ঠে যে বলেছিলাম,
তোমায় পাশে পেলে সিগারেট ও ছেড়ে দেবো!
তুমি বুঝতেই পারোনি বোকা!
আমি তো ধূমপান করিই না।
,
আজ সিগারেটের দাম বেড়েছে।
দাম বেড়েছে তোমার।
ধোঁয়া হয়ে উড়ে গেছে প্রেম।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৩ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




