somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুকু এবং জুকুর গল্প

১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুকুর ফেইসবুকে একটা ফেইক আইডি আছে। নাম 'আবীর সোহান'। সাধারণত ফেইসবুকে ছেলেরা মেয়েদের নাম আর ছবি দিয়ে ফেইক আইডি খোলে। মুকু তাই ইচ্ছে করেই উল্টো একটা ঘটনা ঘটিয়েছে।
আবীর সোহান-এর প্রফাইল পিকচারটা মারাত্মক সুন্দর। মুকু তার প্রফাইল ইনফোতে বুয়েট সহ নামী দামী জায়গার ট্যাগ লাগিয়েছে। ফলে প্রচুর মেয়ে সেই আইডিতে রিকুয়েস্ট পাঠায়। মুকু অবশ্য সব ঝুলিয়ে রেখেছে। একটাও এক্সেপ্ট করে নি। অনেক মেয়েই মেসেজ পাঠায়, "ভাইয়া প্লিজ এক্সেপ্ট মি।" মুকু শুধু পড়ে আর হাসে! বোকা মেয়ের দল!

মুকু ভীষণ একা। সে কালো বলে তাকে কোন ছেলে পাত্তা দেয় না। না দিক! মুকু ভাবছে সে 'আবীর সোহানে'র সাথে রিলেশানশিপ স্ট্যাটাস দিয়ে দেবে। তখন সব মেয়েরা জেলাস হবে। যারা ওকে তাচ্ছিল্য করতো, সবাই তখন চোখ টাটাবে!

*
মুকু ই-বাডি দিয়ে ফেইসবুক চ্যাটে অনলাইন হয়েছে। বেশ কয়েক জন কেই দেখা যাচ্ছে। কিন্তু কেউ তাকে নক করছে না। সে তার নিজের আইডি আর 'আবীর সোহানে'র আইডি দুটো দিয়েই অনলাইনে আছে। হঠাৎ কী মনে করে সে আবীরকে নক করলো, "এই শুনো।"
সাথে সাথেই পাশের ট্যাবে তার প্রফাইলের নাম সহ মেসেজটা উঠে এলো। সে আবীরের আইডি থেকে নিজেই রিপ্লাই দিলো, "বলো।"
মুকু: আমার কেউ নেই। আমাকে কেউ ভালবাসে না। তুমি আমাকে ভালবাসবে?
আবীর: হ্যাঁ বাসবো!
...

*
মুকু ইজ ইন আ রিলেশনশিপ উইথ 'আবীর সোহান'!
নিউজ ফিডে পোস্টটা উজ্জ্বল হয়ে আছে। মুকুর কী ভীষণ ভাল যে লাগছে। সবাই এসে কনগ্রেটস জানিয়ে যাচ্ছে!
মুকু আবীর সোহানের দেয়ালে লিখলো, "আমাকে ছেড়ে যেওনা প্লিজ। আমি তোমাকে অনেক ভালবাসি।"
আবীরের আইডি থেকে ঢুকে মুকু আবার পোস্ট ব্যাক করলো, "আমিও ভালবাসি সোনা। আমি তোমাকে ছাড়বো না।"

*
পরের দিন ফেইসবুকের কারিগরী ত্রুটির কারণে আবীর সোহানের আইডিটা ডিজেবল হয়ে গ্যালো।
মুকু খুব একা হয়ে গেছে। তার স্ট্যাটাসে এখন শুধু জুকু, মানে জুকারবার্গকে গালি দিতে দেখা যায়। মুকুর আবার নতুন করে আইডি খুলতেও ইচ্ছে হচ্ছে না। নতুন খুললে তো সে আগের আবীর কে ফিরে পাবে না!

*
মুকু আজ কিছুদিন পর ফেইসবুকে লগিন করেছে। দেখা গ্যালো একটা নতুন ফ্রেন্ড রিকুয়েস্ট জ্বলজ্বল করছে। মুকু কাঁপা হাতে ক্লিক করে দেখলো আইডিটার নাম... আবীর সোহান!

#মুকু এবং জুকুর গল্প
১৫/১৬/১৩
সন্ধি মুহিদ
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×