somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন মেতেছে : দ্বিতীয় পর্ব

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩.
সন্ধ্যাকে আমার বোনের বাসায় রেখে অফিসে গিয়েছিলাম। বোনের বাসা আমার বাসার কাছেই। দশ মিনিটের হাঁটাপথ। সকালে যখন গিয়ে বললাম, "বুবু, মেয়েটারে রাখো। সন্ধ্যায় নিয়া যাবো নে।" তখন তানিয়া বুবু আমার দিকে তাকিয়ে বললো, "বিষয়টা কী? তোর বউ কই?"
আমার বুবু বিরাট বুদ্ধিমতী। সে ইতোমধ্যেই বুঝে ফেলেছে তিথী বাসায় নেই। আমি বললাম, "সে তার বাপের বাড়ি গ্যাছে।"
ওটা বলেই আমি তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম। অফিস থেকে ফেরার সময় সন্ধ্যাকে আনতে গেলাম। সন্ধ্যাকে আমি কিছুই শিখিয়ে পড়িয়ে আনি নি। সে নিশ্চয়ই বলে দিয়েছে তিথী আবীরের সাথে ভেগে গেছে। বলে ফেললে তো ভালোই। এক সময় না এক সময় তো বলা লাগতোই। আমি বলতে নাহয় বিব্রত হতাম, কিন্তু সন্ধ্যা বলে ফেললে তো বেঁচেই গেলাম।
কাঁচুমাচু মুখ করে এসে কলিংবেল চাপলাম। বোন দরজা খুলে দিলো। দরজার সামনে একজোড়া জুতোর দিকে নজর গেলো। ক্ষীণ সন্দেহ হলো, আচ্ছা তিথী ফাজলামো করে এখানে লুকিয়ে নেই তো? জুতোজোড়া তো ওরই মনে হচ্ছে।

আমার জুতো খুলে বুবুর পেছন পেছন গেলাম। দেখি, আমার ভাগিনা তন্ময় আর আমার কন্যা ঘরময় গল্পের বই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আমার দুলাভাইয়ের বিরাট বইয়ের সংগ্রহ আছে। মাঝে মাঝে ওখান থেকে আমি বই নিয়ে পড়ি।

নাস্তা করে বুবুকে বললাম, "সন্ধ্যা কিছু বলেছে তোমাকে?"
বুবু বললো, "কী বলবে সন্ধ্যা আমাকে?"
"না কিছু না।"
"তিথী কোথায়?"
"ও আমাকে ছেড়ে চলে গেছে আরেক জনের সাথে, সম্ভবত ডিভোর্স পেপারও পেয়ে যাবো কিছুদিনের মধ্যে।"
হড়বড় করে বলে ফেললাম সব কিছু। বুবু চুপ করে আছে।

৪.
সন্ধ্যাকে নিয়ে বাসায় ফিরেছি। তন্ময়কেও নিয়ে এসেছি। এক রাত থাকবে। কাল সকালে আবার চলে যাবে। তন্ময়ের বয়স আট। সন্ধ্যার চে এক বছরের বড়।
বুবুর বাড়ি থেকে রাতের খাবার খেয়েই ফিরেছি। তাই বাসায় ফিরে আর খাওয়ার জন্য ভাবতে হলো না। সবগুলো ঘরে আলো জ্বেলে দিলাম। তবু যেন একটা অন্ধকার ভাব রয়ে গেল!
সন্ধ্যা আর তন্ময় টিভি ছেড়ে বসে গেছে। ভাবছি মেয়েটা এত স্বাভাবিক থাকছে কীভাবে। আমি ধীরপায়ে বারান্দায় চলে এলাম। পকেট থেকে এক প্যাকেট সিগারেট বের করলাম। আমি এম্নিতে সিগারেট খেতাম না। তবে প্রচুর সিগারেটখোরদের সাথে মিশেছি। তাই প্রথম সিগারেটে একটা টান দিয়ে তেমন খারাপ লাগলো না। বাহ! এইতো বেশ! বুকের শুণ্যতাটা ধোঁয়ায় উড়িয়ে দিলাম!

আরেকটা টান দিতে যাব, তখনই সন্ধ্যা আর তন্ময় এসে হাজির। আমি তাড়াতাড়ি সিগারেট দেয়ালে চেপে নিচে ফেলে দিলাম।
তন্ময় বললো, "মামা তুমি সিগারেট খাচ্ছো?"
আমি বললাম, "কই না তো। বোধয় বাইরে থেকে গন্ধ আসছে।"
সন্ধ্যা বললো, "বাবা, চলো তন্ময়কে গান শিখাই।"
অগত্যা যেতে হলো। ভাগিনার কণ্ঠে যথেষ্ট সুর আছে বোঝা গেলো! সে সা রে গা মা কে বলছে সে রে গে মা! শোনাচ্ছে যেমন 'ছেড়ে দে মা!"

এক সময় হাল ছেড়ে দিয়ে ঘুমিয়ে গেলো বাচ্চারা। আমি তখন মোবাইল থেকে স্ত্রীর ছবিগুলো দেখছি। ডিলিট করে ফেলবো?


থাক। ফেসবুকে ঢুকে গেলাম কয়েকদিন পর আবার। দেখলাম তিথী নিজেই আমাকে আনফ্রেন্ড করে দিয়ে গেছে। এখন তার প্রোফাইলে শোভা পাচ্ছে "ইন আ রিলেশনশিপ উইথ আবীর সোহান।"
মেয়েরা পারেও! এত তাড়াতাড়ি! কী যুগ পড়েছে রে বাবা। আবীরের সাথে তিথীর ছবিটা দেখে খুব খারাপ লাগলো। লগ আউট করে ফেললাম। আমি তখনো জানতাম না শৈলী তাসনীম নামের এক জন আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়েছে ঠিক তখনই!

(চলবে...)

গল্পের প্রথম অংশের লিঙ্ক Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×