somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন মেতেছে : তৃতীয় পর্ব

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আগের পর্বের পর)
৫.
শুক্রবার। অফিস নেই। তাই ঘুমুচ্ছিলাম সকালেও। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা গল্পের বই পড়ছে। আমি ফেসবুকে ঢুঁ মারলাম। দেখি শৈলী তাসনীম নামের এক জন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে। মিউচুয়ালে আমার বোন তানিয়া। এড করে নিলাম। বোনকে ফোন দিলাম।
"হ্যালো বুবু"
"বল"
"শৈলী তাসনীম কে? আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়েছে। মিউচুয়ালে তুই। তাই এক্সেপ্ট করে ফেললাম।"
"শৈলী আমার এক বান্ধবীর ছোট বোন, এখন আমার বাসায় আছে, ঢাকায় এসেছে ভার্সিটি এডমিশন কোচিং করতে।"
"তোর কোন বান্ধবী?"
"ঐ যে মুকুকে মনে আছে? আমাদের বাসায় তো খুব আসতো। আমার বেস্ট ফ্রেন্ড ছিলো।"
"ও! মুকু আপুর বোন। তাইলে তো তার মতই অনেক সুন্দরীই হবে!!"
"হ্যাঁ। সুন্দরীই! তারপর খাওয়া দাওয়ার কী ব্যবস্থা করলি?"
"এই- নিচের হোটেলে বলে এসেছি। খাবার দিয়ে যাবে। আমার অতটা সমস্যা নাই। কিন্তু সন্ধ্যা এখন থেকেই হোটেলের খাবার খাবে, এটা ভেবে ক্যামন জানি লাগছে। ব্যাচেলর লাইফে ফিরে গেছি মনে হচ্ছে।"
"তিথীরে ভুলেই গেলি নাকি এত তাড়াতাড়ি?"
"হ্যাঁ, প্রায় ভুলে গেছি। আমাকে তো জানিসই। এখন পর্যন্ত চার জনকে ভুলতে হলো। অভ্যেস হয়ে গেছে!"
"চোপ। থাপ্পর খাবি। আমার সাথে ভাব নিস না। আমি জানি তুই কষ্টে আছিস।"
"ইয়ে, আচ্ছা এখন রাখি। একটু পর তোমার বাসায় আসব।"

সন্ধ্যাকে বল্লাম, "আম্মু চলো ফুপীর বাসায় যাই।"
বাপ বেটিতে আবার বের হলাম। হেঁটে হেঁটেই। শুক্রবার বেলা এগারোটা। রমরমে অবস্থা।
হাঁটতে হাঁটতে ভাবছিলাম শৈলী নামের মেয়েটা আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলো কী কারণে!

যেহেতু শুক্রবার, দুলাভাইও ছুটিতে! আমাকে দেখেই হেঁকে বসলেন, "এই যে মুহিদ! কী অবস্থা তোমার? তিথীর সাথে নাকি ঝগড়া করেছো?"
তানিয়া বুবু আড়চোখে দুলাভাইকে চুপ থাকতে বললেন। দুলাভাই তাই চুপ হয়ে গেলেন। সন্ধ্যা ভেতরে চলে গেলো। উঁকি দিয়ে ভেতরের দিকে দেখলাম। মনে হলো সুন্দরী একটা মেয়েকেই দেখলাম এক পলক! চোখাচোখি হলো। সেও আমাকে দেখে থমকে গেলো। দূর থেকেই মনে হলো, এর চোখে মায়া আছে।
তখন বুবু চা নিয়ে এলো। দুলাভাইয়ের কাছ থেকে পত্রিকাটা টেনে নিলাম। ছোট্ট একটা খবরে চোখ আটকে গেলো।
"সড়ক দুর্ঘটনায় দম্পতীর মৃত্যু। পরিচয় অজ্ঞাত।"
পুরো খবরটা পড়লাম কী মনে করে। মনে হলো তিথী আর আবীরের কিছু হয় নি তো।

দুলাভাইকে এড়িয়ে বারান্দায় আসলাম। তিথীর নম্বরটা ডিলিট করে দিয়েছি। কিন্তু মুখস্ত রয়ে গেছে। ডায়েল করলাম। বল্লো, "দুঃখিত, আপনার ডায়েল্কৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ পর আবার…" নাম্বার চেঞ্জ করে ফেলেছে নাকি?
আমি ভেবেছিলাম এই সাত দিনেই তিথীকে ভুলে গেছি। মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলাম। ওর সব কিছু এখন আমাকেই দেখতে হচ্ছে। কিন্তু তিথীর কথা ভেবে হঠাৎ ক্যানো জানি বুক ধড়ফড় করছে।
আবীরকে একটা ফোন করবো? কী মনে করবে?
কল দিলাম। সেই... "দুঃখিত, আপনার…"

ওদের কিছু হয়নি তো? ধুর! হলে হবে। আমার কী।

৬.
রাত একটা। কাল অফিস আছে। ঘুমানো প্রয়োজন। ঘুম আসছে না। তিথী ঘুমিয়ে পড়েছে। আমি বুকের শূন্যতা নেভাতে সদ্য শুরু করা সিগারেট জ্বালিয়েছি।
ল্যাপ্টপে ফেসবুক খোলা। তিথী আর আবীরের প্রোফাইল ঘুরে দেখলাম। গত দেড়দিনে কেউই লগ ইন করে নি। আচ্ছা, নাম্বার চেঞ্জ করলে নিশ্চয়ই ফেসবুকেও ব্লক করে ফেলতো। ধুর। চিন্তাটা মাথা থেকে যাচ্ছে না।
হঠাৎ সেই শৈলী মেয়েটা নক করলো,
"hi"
"হেলো", অভ্রতে বাংলায় রিপ্লাই দিলাম। মেয়েটা মোবাইল থেকে অনলাইনে আছে। জেগে আছে ক্যান কে জানে।
"কেমন আছেন?"
"ভাল আছি তো। আপনি?", হাসিমুখের ছবি জুড়ে দিলাম।
"বেঁচে আছি। আপনি সত্যি ভালো আছেন?"
"খারাপ থাকবো কী জন্য?"
"কিছু মনে করবেন না। তানিয়া আপু আমাকে আপনার কথা বলেছে। আমি জানি আপনি কষ্টে আছেন।"

আপু এরই মধ্যে একেও বলে ফেলেছে! আজব। মেয়েটার সাথে চ্যাট করতে লাগলাম। আর একের পর এক সিগারেট চলতে লাগলো। ঘুম আসে নি। চ্যাট শেষ হলো রাত চারটায়। সে বিদায় নিলো, সকালে তার কোচিং আছে। বিদায় দিলাম। অনেক কথাই হলো। সময়ে সে প্রসঙ্গে আবার আসা যাবে।

বারান্দায় এসে বসলাম। নির্জন রাত। আকাশে নীলাভ আবছা আলো। হঠাৎ ঠাণ্ডা বাতাসে গা শিরশির করলো। চমকে উঠলাম। আচ্ছা, তিথীর পারফিউমের গন্ধ পাওয়া যাচ্ছে না?

(চলবে...)
আগের অংশ আমার ব্লগে আছে।
সন্ধি মুহিদ
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×