somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"নাচতে না জানলে উঠোণ বাঁকা, খেলতে না 'পারলে' হোটেল খারাপ..."

১৯ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একঃ

"কোনও সন্দেহ নেই চার মাস ধরে পুড়ে চলা এক অপমানের বৃত্ত এ দিন মীরপুর মাঠে শেষ করে ফেললেন এগারো বাঙালি। কাপ কোয়ার্টার ফাইনালে হারের প্রতিশোধ নিয়ে। মহেন্দ্র সিংহ ধোনির ‘মহাভারত’-কে ধুলোয় মিশিয়ে। কিন্তু ম্যাচের সেটা একমাত্র আঙ্গিক ভাবলে চরমতম অন্যায় হবে। বাংলাদেশ দেখিয়ে দিল, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ফ্লুক ছিল না। দেখিয়ে দিল, পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়কে আশ্চর্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখার কোনও দরকার ছিল না। এশীয় ক্রিকেটে তো বটেই, গোটা ওয়ান ডে পৃথিবীতেই তারা এখন দুর্নিবার শক্তি। যারা ইংল্যান্ডকে হারাতে পারে। পাকিস্তানকে পারে। ভারতকেও পারে।
পারে এক অজানা আতঙ্ককে লেলিয়ে দিয়ে।
......আসলে এটাই এখন বাংলাদেশ। যারা আর ক্রিকেটীয় হীনমন্যতায় না ভুগে নিয়মিত তুলে আনছে পরের পর প্রতিভা। কেউ বিকেএসপি থেকে উঠে আসছেন। যাকে বাংলাদেশ ক্রিকেটের আতুঁড়ঘর বলা হয়। কেউ বা আসছেন স্কুল ক্রিকেট থেকে। নামগুলো কখনও সৌম্য সরকার। কখনও তাসকিন আহমেদ। আজকের পর বাংলাদেশের পক্ষে সিরিজটা ১-০ হয়ে গেল। অঘটন বললে যে গৌরবকে অপমান করা হবে। ভারতের বিরুদ্ধে প্রথম তিনশো, প্রথম উইকেটে প্রথম বারের জন্য একশো রানের পার্টনারশিপ করে দেওয়া, কোনটা বাকি থাকল। ভারত শেষ পর্যন্ত সিরিজ জিতবে কি না সময় বলবে। কিন্তু এমএসডি একটা ব্যাপার বুঝে মাঠ ছাড়লেন। এটা আর অতীতের বাংলা নয়। অন্য বাংলা। নতুন বাংলা।

শের-ই-বাংলা! "

চমৎকার এই লেখাটি আমার নয়,কলকাতার আনন্দবাজার পত্রিকার রাজর্ষি গঙ্গোপাধ্যায়ের । সম্ভবত তিনি পত্রিকাটির ক্রীড়া সাংবাদিক। রাজর্ষির লেখাটির প্রথমাংশে "চার মাস ধরে পুড়ে চলা এক অপমানের বৃত্ত..." - এই "অপমান" শব্দটি কোন উরথে তিনি প্রয়োগ করেছেন ই-মেইলে জানতে চেয়েছি। দেখি উত্তর পাই কিনা। এখানে অপমান শব্দটির সাথে বা থেকে ''অন্যায়'' শব্দটির প্রয়োগ ই যথার্থ হত বলেই আমার ধারনা। এটাও তাকে জানালাম।
যাই হোক লেখাটা ভালো লেগেছে । বোঝা গেল , রাজর্ষি বাবু যতটা না ইন্ডিয়ান তার থেকে একটু যেন বেশী-ই বাঙালি , উদার বাঙালি।

দুইঃ

বাংলাদেশের একজন উপস্থাপক আবদুন নূর তুষার লিখছেন ঃ

"খবর: ১. প্রথমে বিরাট কোহলি বাংলাদেশে খেলতে আসতে চায় নাই।তাকে ধমকায়ে রাজী করিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড।
খবর: ২. বাংলাদেশ নাকি টাকার জন্য আর ড্র করার জন্য বৃষ্টির সিজনে খেলা ফেলেছে।
খবর ৩. বাংলাদেশের সাথে ভারত নিজমাটিতে খেলে না কারন স্পন্সররা ধরে নিয়েছে বাংলাদেশ শুধু হারবে তাই পয়সা পাওয়া যাবে না।
খবর ৪. মোদী ভাই থেকে যাওয়ার পরেও ভারত দলের সোনারগাঁও হোটেল পছন্দ হয় নাই।
খবর ৫. হার্ষা ভোগলে ঢাকার জ্যাম নিয়ে বিরুপ মন্তব্য করেছেন।
খবর ৬. সঞ্জয় মাঞ্জরেকার ও হার্ষা দুজনেই ধারাবিবরনীর সময় প্রশ্ণ করছিলেন যে ৫ উইকেট ১২৮ রানের মধ্যে নাই মানে ভারত হারবে , এটা ভাবার কারন কি? ভারত হারার মতো দল না।

.......

বাংলাদেশের খবর একটাই....বাংলাদেশ ভারতকে গিরায় গিরায় তেল মাখানো একটা আইক্কা বংশদন্ড উপহার দিয়েছে...

এইবার গান গাও..

মওকা মওকা...

বি:দ্র: বাংলাভাষায় নতুন প্রবাদ..
নাচতে না জানলে উঠান বাঁকার পরিবর্তে

খেলতে না জানলে হোটেল খারাপ। "

- ঢাকার ট্রাফিক নিয়ে হর্ষ ভো গলের মন্তব্য শুনিনি । তবে ধারনা করি বিরূপ কিছু বললেও ভুল কিছু বলেননি তিনি । ঢাকার ট্রাফিক নিয়ে গর্ব করা কিছুই নেই, ট্রাফিক , রাস্তা, আবাসন কোনো দিক দিয়েই ঢাকাকে সুসস্থ বসবাসযোগ্য শহর বলার কোনো অবকাশ নেই তুষার। শুধু ভারতীয় বলেছেনবলে কথাটি মিথ্যে হয়ে যায় নাতো ! হর্ষ ভোগলে যদি বলে থাকেন ঢাকার ট্রাফিক জঘন্য তাহলে তিনি শতভাগ সত্যি কথাই বলেছেন। সমর্থন হর্ষের প্রতি।

ইন্ডিয়ান এক্সপ্রেস খবর দিয়েছে , ভারতীয় 'আনহ্যাপী' খেলোয়াড়েরা নাকি সোনার গাঁ হোটেল এ থাকা নিয়ে প্রশ্ন তুলেছে । হোটেল এর মান নিয়ে নাকি লোকেশন নিয়ে তাদের আপত্তি তা পরিস্কার নয় -
যদি হোটেল এর মানের প্রশ্ন আসে তাহলে সবিনয় জিজ্ঞাসা , ভারত নামক যে রাষ্ট্রের অধিকাংশ মানুষ শৌচাগারের অভাবজনিত কারনে পথে-ঘাটে-মাঠেই 'প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কাজটি ' সম্পাদন কর
তে অভ্যস্ত তাদের পক্ষে সোনার গাঁ এর মান নিয়ে প্রশ্ন তোলা কতখানি মানানসই?
আর যদি হোটেল লোকেশন নিয়ে তাদের আপত্তি থাকে তাহলে আমি আমার প্রথম মন্তব্য প্রত্যাহার করছি।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×