somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোড়াস্মৃতি।।

১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিতু আমার খুব ক্লোজ একটা বান্ধবি। আজ নাকি বেড ছেড়েই রিতুর প্রথম মনে হওয়া অনুভূতিটা হলো মাঝে মাঝে আজরাইলের সাথে দেখা হলে মন্দ হয়না। ওর এহেনরকম কথা শুনেই আজ ওর বাসায় যাবো বলে ঠিক করলাম।

সারাদিন অস্বাভাবিকরকম অসুস্থ ছিল সে। ঘুমিয়েছে সকাল ৮টায়। নানান টেনশনে তার আর ঘুম হয়নি রাতে। সাড়ে ১০টায় স্বপ্নর মেসেজে ঘুম ভাঙ্গল একবার। তারপর ১২টা থেকেই হঠাৎ ভীষণ বুকে ব্যথা। সত্যিই আজ মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে এসেছে সে। কোনমতে ৩টার পর উঠে একটু পাউরুটি দুধ ভিজিয়ে খেলো রিতু। এখন নাকি মোটামুটি ভালো আছে।

ওর এই অবস্থায় স্বপ্নর অফিসে থাকা কষ্টকর ছিল। কিন্তু বেতনটা নিয়ে ঝামেলা হওয়ায় ওকে বাধ্য হয়ে সাড়ে ৫টায় বেরোতে হলো। ততক্ষণে অবশ্য রিতু অনেকটা সুস্থ। রিতু অসুস্থ মানেই স্বপ্নর দুনিয়া অন্ধকার। বিয়ে করেছে বেশিদিন হয়নি কিন্তু মেয়েটা এত বেশি অসুস্থ থাকে যে স্বপ্নর টেনশনের সীমা থাকেনা।

এক ফাঁকে আমি রিতুর বাসায় যাওয়ার জন্য উঠে টুকটুক করে কাপড় গুছালাম। কেন জানি আজ শুচিবায়ুগ্রস্ত এই আমি ঝাড়ু দেইনি। দিবো হয়ত। নাও দিতে পারি, ইচ্ছে হচ্ছে না। আজ রিতুর বাসায় আমার দাওয়াত।

রিতুর সাথে স্বপ্নর বেতনের চকচকে টাকাগুলো আমিও শুকবো। এতগুলা টাকার ঘ্রাণ একসাথে আগে কখনই পাইনি। আমারি তো পাওয়ার কথা আগে। জানি এই ঘ্রাণ রিতুকেও ও পেতে দেয়নি।

খিদে পেয়ে গেলো সন্ধ্যা না হতেই। রিতু স্বপ্নকে অফিস থেকে আশার সময়ে নান আর হালিম আনতে বললো। কারণ আমি আজ গেস্ট। বেতন যেহেতু হলো কিছু ভালো মন্দ খেয়ে উদযাপন তো করাই যায়।।

আজ সকালে এক ফাঁকে উঠে আমার ছেড়া চিঠি জোড়া লাগিয়েছি। পুরো চিঠি মিলিয়ে নতুন করে লিখেছি। এটা স্বপ্নর রাগের মাথায় করা এক সময়ের আবদার ছিল। কিন্তু আমি সেটা পূরণ করেছি স্বতঃস্ফূর্তভাবে। ভালই লেগেছে। নতুন অভিজ্ঞতা হয়েছে।

আমাকে দেখে স্বপ্ন একটুও অবাক হলোনা। চাহুনিতে কোন আলাদা রঙ ছিলোনা। আমিও রাতের খাবার সেরে কায়দা করে স্বপ্নর বুক পকেটে চিঠিটা গুজে দিয়ে ছিন্ন করে এলাম শেষ স্মৃতিটুকু।

বাইরে পা ফেলতেই বৃষ্টি নামলো । বৃষ্টির পানিতে কতটুকুি বা ধুয়ে যায় আজ তার একটা পরীক্ষা করলে খারাপ হয়না... :)
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×