আমরা যেন দুইজন নোঁনা হাঁস থেকে
২৮ শে জুলাই, ২০০৬ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
testing 1-2-3
18/06/2004
হয়ত আমরা কোনকালে
সাগরের নোঁনা হাঁস হয়ে
এখানে উঠেছি
এখানে বিমূঢ় উপকূলে
গ্রীষ্মের উষ্ণ দিনগুলো
সুখে কাটিয়েছি
এক সাথে-সহবাস করে
পেঁৗছে গেছি- উষ্ণ থেকে উষ্ণতর স্তরে
তারপর গ্রীষ্ম শেষ হল
সমুদ্রের আর্তনাদ মুমূষর্ু রূপে পেঁৗছুল
তখন আমরা শ'খানেক
বজ্জাত ছা-শাবক নিয়ে
পানির স্পর্শমুক্ত-সুউচ্চ-স্বচ্ছ পুচ্ছটিকে
পৌরুষের অহংকারে নিমজ্জিত করে_
দুলিয়ে দুলিয়ে_
এগিয়ে চলি দিগন্তের দিকে।
হয়ত কোনদিন আমরা
আকাশের ডালেও উঠেছি-
হয়ত আমরা পাখি ছিলাম কোনো
হয়ত আমরা ছিলেম গুবরে পোকা
একসাথে চ্যাপ্টা হয়েছি
সহূল ভালবাসা নিয়ে
তারপরও
কোনোভাবে
সাগরের নোঁনা হাঁস থেকে
আমরাতো মানুষ হয়েছি।
মানুষ হয়েছি!
কী বিপুল বিশৃঙ্খলা দেখ
এখানে এই উপকূলে এসে
এখনও সৃষ্টি হয় বুকে!
কিন্তু কী লাভ আর বল
আজ আমি ভদ্র হয়েছি
আজ আমি পারিনা তোমাকে
জোর করে আলিঙ্গন করে
বুড়ো কোন বটের পেছনে
সুখকর ভালবাসা দিতে
কী মলিন শালীনতা!
কী করুন সভ্যতা!
আজ আমি ভদ্র হয়েছি
আজ আমি আর বুনো নেই
এমনকী হাঁসের মতও
আর আমি একাকী হয়েছি
আর খুব অসুখী হয়েছি
আর আমার খুব ইচ্ছা করে
সাগরের নোঁনা হাঁস হতে-
তাহলেতো ক্ষুদ্র জীবন
এবং দীর্ঘ অবকাশ
এবং দীর্ঘ সহবাস
তবে-সাগরে আজ নাই কোন হাঁস
উপকূলে হাঁসেদের লাশ ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই...
...বাকিটুকু পড়ুননিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল...
...বাকিটুকু পড়ুন