02/08/2005
কিছু একটা বলব বলব করে
বলতে পারিনা তাকে;
মাঝে মাঝে ভাষার ভিতরে- হৃদয়ের ভাষা বড় অসম্ভব মনে হয়;
কিছু চোখ চেয়ে থাকে অপলক-সূর্যের দিকে
কিছু গলা অবেলায় গান ধরে-
কোন কোন মানুষতো বসে থাকে সারাদিন
কাজের সময় কাজ ফেলে,
বনের ছায়ার ভিতর
ঝর্ণাকে স্পর্শ করে অদ্ভুত আনন্দিত হয়;
মাঝে মাঝে মনে হয়
এইসব এক করে কিছু একটা
হয়ত বলা যাবে-
কিছু একটা- কোন একটা কথা
একটা দৃশ্য দাড় করানো যাবে-
'মাঝে মাঝে স্বপ্নের রঙ বড় বেরঙীন মনে হয়'
বলতে পারিনা কিছু, বোবা রয়ে যাই -
আমাদের চোখ আছে, নাক আছে
কান আছে,
তাহলে কেন কিছু কিছু মানুষ শুধুই ভাষায় ভিতর
উপলব্ধির ভাষা খুঁজে চলে?
ভাষাহীন, সংজ্ঞাহীন কিছু নাই পৃথিবীতে
কেউ কেউ মনে করে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


