10/08/2005
মোমের মত মৃদু আলোকিত
-আমার ঘরের ভিতর অন্ধকার রাতে-
হেটে আসে, আমার একাকীত্ব
বিষন্নতার দুর্গ জ্বেলে দিয়ে
এক মুহূর্ত আমি তাকে চিনতে পারি না
এক মূহূর্ত-
কিন্তু সেতো সে-ই!
আমার ভালবাসা আজ সশরীরে
অনাবৃতা;
'নতুন ফুলের মত ভঙ্গুর
টাটকা দুধের মত ভরপুর'
জীবনে একবার আমি পরাজিত হব,
জীবনে একবার আমি নিজেকে বিকিয়ে দিব
বিনা দামে-
তোমার কোমল স্তনে মাথা গুঁজে
জীবনে একবার আমি সুখী হতে চাই:
ভালবাসার জাদুকন্যা আমার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



