30/09/2005
এইখানে শুয়ে আছে অরুনিমা সেন
দুধের সরের মত ঘন কুয়াশায়
বাতাসে সুবাস বহে-কত পাখি ডাকে
অরুনিমা সেন তবু নিশ্চুপ থাকে,
অনন্ত জীবন যদি পেত অরুনিমা
অনন্তকাল ধরে অভিমানী হত-
ফুলের, ঘাসের গন্ধ গায়ে মেখে নিয়ে
এমনি থাকত শুয়ে মাঠের উপরে;
আমার বুকের উপর অরুনিমা তবু
এক রাতে ক্লান্ত হয়ে চোখ বুঝেছিল,
দেখেছি নিদ্রা আমি তার দুই চোখে
পেঁচার চোখের মত দিনের আলোকে
এমনই সুবাস ছিল নিঃশ্বাস জুড়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



