এই কয়েকদিন আগে রাত প্রায় ১০ টার দিকে রিকসায় করে বাসায় ফিরছিলাম রিকসা চালক ছিলেন প্রায় ৭০-৭৫ বছর বয়সের একজন বৃদ্ধ লোক। মনে মনে ভাবলাম এতো বৃদ্ধ বয়সের একজন লোক রিকসা চালাচ্ছেন কেন? ওনার তো এখন ঘরে বসে আরাম করার কথা তো দেখি কিছু জানতে পারি কি না! আমি তাকে জিজ্ঞেস করলাম চাচা আপনি এই বৃদ্ধ বয়সে রিকসা চালাচ্ছেন কেন ?! ছেলে পুলে কেউ নাই? উনি কিছু বল্লেন না একটু পর বুকের গভীর থেকে একটি দীর্ঘ শ্বাস ফেলে বেদনা জড়িত কন্ঠে বল্লেন, কি করব বাবা বড় ছেলেরে এই রিকসা চালাইয়াই অনেক কষ্ঠে আই এ পর্যন্ত পড়াইছিলাম আই এ (ইন্টার) পাশ করার পর ও একটা এনজিওতে চাকরি পায়, চাকরি পাওয়ার পর ও আর বাড়ীতে আসেনা এই বুড়ো বাপটা মরে গেছে নাকি বেচে আছে একবার খোঁজ নিলনা, কয়েকদিন পর আমি নিজেই খোঁজ খবর করি শেষে জানতে পারি ছেলে আমার বিয়া করছে, বিয়া করছে ভালো কথা আমি কি না করছি বিয়া করতে, অতচ এই বাপটা কতো কষ্ঠ কইরা লেখাপড়া করাইলো সেটা একবার চিন্তা করলোনা, সেই থেকেই বুকে পাথর বাঁধা, আর আরেকটা ছেলে বর্তমানে কলেজে লেখাপড়া করে। তখন আমি বল্লাম চাচা আপনার ছোট ছেলে কি জানে আপনে যে রিকসা চালিয়ে তার পড়ালেখার খরচ যোগান তিনি বল্লেন হ্যাঁ জানে তখন আমি আবার বল্লাম একটারে তো লেখাপড়া শিখাইছিলেন এই ছেলেটা যদি সেটার মতো হয়, উনি বল্লেন বাবা আমি আমার দায়িত্ব পালন করে যাইতেছি ওরা যদি ওদের দায়িত্ব পালন না করে তো আমার আর কি করার আছে।
আলোচিত ব্লগ
বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন
মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন
সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত
জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ইসরাইলের সাধারণ নির্বাচন।

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।