somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাঁসী ঃ অন্য চিন্তা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা কোন দিন গালে মশা বসলেও মারতেন না, শুধুই উড়িয়ে দিতেন।

ছোটবেলায় মুর্গী জবাইয়ের সময় বাড়িতে অন্য পুরুষ না থাকায় একবার আমাকেই বলা হলো কাজের ছেলের সাথে ধরতে। আমি কিছুতেই রাজি না। শেষে বলা হলো তাহলে রাতের খাবার শুধু আলু দিয়ে হবে। তখন বাধ্য হয়ে মুখটা অন্য দিকে ঘুরিয়ে পা দুটো ধরলাম। কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব শকিং ছিল। বেশ কয়েকদিন অসুস্থ বোধ করেছি। এর পরে আর রাজি হই নি। আমার বোনেরাই তখন কাজটা করেছে, এবং "ছিঃ এ আবার কেমন পুরুষ মানুষ" শুনতে হয়েছে।

এখনো কোরবানীর সময়ে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাই।

অথচ খেতে কখনো আপত্তি করি না। মৃত জীব নিয়ে ভাবনা কম, কিন্তু আমার হাতে প্রাণভয়ে কাঁপছে বেরিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তাকে বধ করতে, বা সে দৃশ্য দেখতে বা কল্পনা করতে, যে নিষ্ঠুরতা লাগে আমার তা কোনো কালে ছিল না।

এক সময় পুরোনো ঢাকায় থাকতাম। এক সন্ধ্যায় হঠাৎ দেখি বাড়ির সামনে জটলা। অনেক লোক একটা খুব রোগা লোককে পিটিয়ে মাটিতে ফেলে তাকে মনের সুখে পা দিয়ে মাড়াচ্ছে। বাবা বললেন পুলিশে ফোন কর। তাই করলাম। জানা গেল লোকটা মসজিদে জুতো চুরির চেষ্টা করেছিল, তাই এ শাস্তি। পুলিশ আসার আগেই লোকাটাকে অচেতন অবস্থায় কারা গুম করে ফেলল। পুলিশ এলে বাবাকে জানাতে গিয়ে দেখলাম তিনি অনেক ভ্যালিয়াম খেয়ে ঘুমিয়ে পড়েছেন। আমাকেই এজাহার লিখতে হলো। কিছুই হলো না কারো। পর দিন শুনলাম লোকটা মারে মরেই গেছিল।

অনেক দিন পরে কয়েক বছর আগে কার্জন হলের কাছে দেখলাম কিছু ছাত্র একটা লোককে মারা শুরু করেছে। কি ব্যাপার? জানা গেল সে একটা গাড়ির কাছে ঘোরাঘুরি করছিল, কাচে হাত দিয়েছিল, নিশ্চয়ই চুরি করার উদ্দেশ্যে। আমি বললাম, যদি তাই মনে কর পুলিশে দাও। কিন্তু ওরা বল্‌ল- পুলিশ ছেড়ে দেবে, হয় তো কিছু ঘুষ নিয়ে। বললাম - নিজের হাতে আইন নিতে পারবে না। তাছাড়া লোকটা মানসিক ভারসাম্যহীনও হতে পারে। প্রচন্ড অনিচ্ছায় তারা ছেড়ে দিল। লোকটা আমার দিকে এত কৃতজ্ঞভাবে তাকিয়ে ছিল, বিব্রত হয়ে আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম।

বাংলাদেশের টেলিভিশনে যে সব বিজ্ঞাপন দেখি, তাদের একটা বড় অংশ কাউকে মানসিক বা শারীরিক (মাছবিক্রেতাকে চড়) আঘাত দেয়া বা অপমান করা নিয়ে । এদেশের লোক এটাই বেশি উপভোগ করে। এত দেশে গেছি, আর কোথাও এমন দেখি নি।

জীববিদ্যা এককালে অনেক যত্নে পড়েছিলাম। মানুষ প্রকৃতির কি আশ্চর্য সৃষ্টি! হতে পারে নিছক বিবর্তনে, তবুও। কিন্তু এদেশের মানুষ বড় সহজে প্রাণ নেয়। আবার যে এই জঘন্য কাজ করে তারও আমরা খুব জোরে শোরে একই পরিনতি চিন্তা করে আনন্দ পাই। আদর্শের বুলি ঢুকিয়ে সব নেতিবাচক চিন্তাকে বৈধতা দেয়া হয়। আমার কাছে মনে হয় বুড়ো খুনীগুলোকে দিয়ে জীবনের বাকি কয়েকটা বছর অন্য কয়েদিদের ল্যাট্রিন পরিষ্কার করালেই হয়।

একটা অপ্রাসঙ্গিক মন ভালো করা ফাঁসীর গানঃ পুরোনো, কিন্তু মনে ধরে।
Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×