somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগে যাবো না

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


- শাহবাগে গিয়েছিলে?
- গিয়েছিলাম।
- কবে?
- শান্তনু বিশ্বাসের গানটা শুনেছ?
- শান্তনু বিশ্বাস কে?
- ঠিক আছে, শোন নি। কয়েক লাইন শোনাইঃ
জাদুঘর আর আজিজ সুপার আর শাহাবাগ মোড়
বই মেলা আর একুশের শোক
ক্যাম্পাসে বসে আড্ডা তুখোড়
খুঁজে বেড়ায় সন্ধানী চোখ;
সব কিছু ঠিক যেমন ছিল তেমনি সবই আছে,
শুধু তুমি নেই, শুধু তুমি নেই, শুধু তুমি নেই...।

- এর মানে কি?
- তুমি ও পাড়া ছাড়ার পর থেকে আর যাই না।
- আহা, আমার দেবদাস! তুমি জানো আমি কি বলছি। সবাই গেছে, এটা কত বড় একটা ঘটনা। অন্তত কৌতূহলেও তো যেতে পারতে। আর তুমি তো কোন দিন ঈদের নামাজ পড়তেও যাও না, জামাতীদের জন্য এত দরদ কেন?
- যুদ্ধ অপরাধীদের জন্য আমার কোনই দরদ নেই। তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।
- তাহলে? সবার থেকে আলাদা হয়ে গেলে কেন?
- তোমার সাথে ব্রেক-আপের পর আমার পৃথিবী খুবই ছোট, বহু আগেই সবার থেকে আলাদা হয়ে গেছি। ঘরে বসে অংক করি খালি, অনেক শান্তি।
- বাজে বকো না। আগেও তুমি অংকই করতে। আমি ঘরে ঢুকলেও টের পেতে না। সতীনের সাথে ঘর করতে হয় নি, বেঁচে গেছি। এখনো তো অংকই করছ।
-হ্যাঁ, রীমানের কঞ্জেকচার। পৃথিবীর সব চেয়ে বিখ্যাত অংক সমস্যা । একটা বিশেষ কমপ্লেক্স ফাংশন যেখানে যেখানে শূন্য হয়ে যায় সেই বিন্দুগুলো একটা রেখার ওপরে। এটা কেউ প্রমাণ করতে পারে না। পারলে এক মিলিয়ন ডলার পুরস্কার, আর অনন্তকাল খ্যাতির গ্যারেন্টি।
- হুঁহ, তুমি সারাজীবন অংকে একশ পেয়েছ বলেই এটা করতে পারবে মনে কর?
- না তো, এক বারও ১০০ পাই নি। শুনেছি সত্যেন বসু স্কুলে থাকতে একবার একশ তে একশ দশ পেয়েছিলেন। শুনে আমার যা হিংসে হতো। আমি সব সময় ৯৭ থেকে ৯৯ পেতাম।
- টেন্ডুল্কার ব্যারাম? নার্ভাস হয়ে ছোটখাটো ভুল করতে?
- না। আমার হাতের লেখা পচা ছিল। বোধ হয় সেই জন্যেই। বাদ দাও আমার গল্প। তুমি শাহবাগে ক'বার গেলে।
- আমি গেছি কে বলল তোমাকে।
- হা হা, আমি তোমাকে কত বছর চিনি। এক কালে সবার চোখ কাড়া আধুনিকা মেয়ে, এখন তুমি যতই নামাজ পড়, রোজা রাখো, হয়তো সায়েদীর সিডি করা ওয়াজও শোন, ঐ যে বললে কৌতূহল। ওটা তোমাকে ছাড়বে না। তোমার স্বামী জানে যে তুমি গিয়েছিলে?
কিছুক্ষণ চুপ।
- না, ও নাস্তিকদের একেবারেই পছন্দ করে না। এক রাকাত নামাজও মিস করে না। ব্লগে এই যে নবীজী সম্বন্ধে নোংরা সব লেখা আছে, ও দেখেছে। একবার চেঁচিয়ে বলেছিল - এদের ওপর আল্লহর গজব পড়ুক। একজনকে এত নিষ্ঠুরভাবে মেরে ফেলল, কিন্তু ওকে দুঃখিত দেখলাম না। অবশ্য ব্লগটা আমি দেখেছিলাম। খুবই জঘন্য।
- শাহবাগের জনসমুদ্রে নাস্তিক বেশি নেই। ৭১এও ধার্মিকরাই পাকিদের বিরুদ্ধে লড়েছে বেশি। ধার্মিকদের আমি খুব হিংসে করি।
- কেন?
- কারণ তারা অনেক কষ্টেও একটা আশা নিয়ে জীবন কাটাতে পারে, যে পরে বেহেশতে যাবে, অনেক আরাম আয়েশে দিনের পর দিন কাটবে। এত হুর-পরী! তুমি তো আমার অংককেই সতীন ভাবলে। কি করবে ওপারে এত সুন্দরী প্রতিদ্বন্দ্বীর মধ্যে? অবশ্য তোমার চাইতে সুন্দরী হুর-পরী কিভাবে বানানো সম্ভব তাও আমার মাথায় আসছে না।
- হুঁহ, এখন আর এসব মন-ভোলানো কথা বলে লাভ নেই, আর ধর্মের কথা তোমাকে বুঝিয়েও লাভ নেই। মৌলানারা বলেছেন নেক মহিলারা নিজেই অনেক রূপ নিয়ে স্বামীর সাথে থাকবে।
- সব জায়গায় কি একের সাথে এক মেলানো যায়? বর্গমূল করলে একটা সংখ্যা থেকে দুটো বেরিয়ে আসে। ননলিনিয়ার ম্যাপিং করলে অনেক রুট হতে পারে।
- তোমার সাথে কথা বলা খুবই বিরক্তিকর, খালি অংক আর অংক। আসলেই খুব বেঁচে গেছি।
- ঠিক আছে, এসব কথা বাদ। আসলেই ধর্ম নিয়ে কথা বলা বিপজ্জনক। যে পক্ষেই যা বলি না কেন, কেউ না কেউ রাগ করে। তবে এটা বলতে পারি যারা সত্যি নিজের মনের শান্তির জন্য ধর্ম কর্ম করে তাদের আমি খুব শ্রদ্ধা করি, তোমাকেও করি।
- ফাজলামো পেয়েছ, তুমি আমাকে এখন শ্রদ্ধা কর, বড় বোনের মত , না খালাম্মার মত?
- হা হা, বেগানা পুরুষের কাছ থেকে তো শ্রদ্ধাই আশা করা উচিত।
-তুমি মানুষকে কনফিউজ করে দিতে খুব ভালোবাসো। আসলে কেন শাহবাগে যাও নি, একটু বোঝাও আমাকে।
- পলাতক বাচ্চুকে ফাঁসীর আদেশ দিয়ে যখন কাদেরকে শুধু যাবজ্জীবন দিল, তখন আমার মনে হলো কি এক প্রহসন হচ্ছে, আর এটা সরকারের ইচ্ছাতেই। ব্যাপারটা আরো পরিষ্কার হলো যখন স্বাচিপের এমরান এজন্য সরকার, আওয়ামী লীগ, বিচারক বা সরকারী উকিল কাউকে দায়ী না করে শুধু "সব যুদ্ধাপরাধীর ফাঁসী চাই" বলে চেঁচাতে লাগল। এমন কি চার বছরের শিশুকে দিয়েও এই কথা বলাচ্ছিল, যেন এটা একটা বেশ বিনোদনের ব্যাপার। সবার অপরাধ কি সমান? আওয়ামী দলে যুদ্ধাপরাধী নেই? তখন আমার মনে বিরক্তি এলো। যদি বলত- "ন্যায় বিচার চাই', যদি সরকার বা বিচারককেও দোষ দিত, তাহলে হয়তো যেতাম।
- তোমার অফিস থেকে যেতে বলে নি?
- হ্যাঁ, আমার বস বাকি সবাইকে নিয়ে গেছে।
- তোমার ওপর রাগ করে নি সবাই?
- কিছুটা বিরক্ত হয়েছে হয়তো, কিন্তু আমাকে সবাই ভয় পায়। সবাই জানে আমি কোনো দল করি না। আমি সৎ, আর সেটাই আমার ধর্ম আর শক্তি।
- তুমি সৎ?
- সন্দেহ আছে?
- মিথ্যা কথা। তাহলে একবার অন্তত আমাকে মুখ ফুটে কিছু বলতে। কিন্তু তুমি চুপ করে রইলে। আমার বিয়েতে খুব আনন্দ দেখালে। আমার বাবা নিশ্চিত হলেন বাড়িতে যে পাগলাটে ছেলের কথা সারাক্ষণ বলতাম, সে কোনো গোলমাল করে এত ভালো পাত্রের সাথে বিয়েটা নষ্ট করার চেষ্টা করবে না।
- বলো কি হইবে জেনে/ ত্রিভুবনে আর যাহে নাই উপকার/ একমাত্র শুধু যাহা নিতান্ত আমার/ আপনার কথা! তুমি সুখী হবে। তোমার বর তোমাকে খুব পছন্দ করে। তুমি খুব ভালো, সরল। আমি জটিল, সংসারে মনোযোগ দিতে পারতাম না।
- আমার বোধ হয় তোমার কাছে আসা উচিত না। মনটা কেমন হয়ে যায়। এটা হারাম।
- তোমার স্বামীর আপত্তি থাকলে এসো না। হা হা, যদি বলে হেজাব পরে আসতে, তাই এসো। আমি না হয় তাকাবোই না। তবে শাহবাগে নিশ্চয়ই দেখেছ হাজার হাজার ছেলে মেয়ে এক সাথে অঘটন ছাড়াই ২৪ ঘন্টা কাটায়। এটাই শাহবাগের সব চেয়ে বড় কৃতিত্ব। স্বাধীনতার পর পরেই ১৯৭২ সালের ২১শে ফেব্রুয়ারীতে কয়েকজনের নির্দেশে শহীদ মিনারের সব বাতি অফ করে দেয়া হয়েছিল, ঘটনা ঘটেছিল।
- যাই। তুমি শাহবাগে তাহলে যাবে না?
- নাহ। তুমি তো জানোই আমার অনেক এলার্জি আছে, দুধ, গরুর মাংস, ডাল, টমেটো, বাদাম, ঠান্ডা। অনেক এঞ্জাইম তৈরীর জীন বাদ পড়ে গেছে। আমার মাথার নিউরাল নেটেও ঘাটতি আছে, নিকৃষ্টতম মানুষকেও ঘৃণা করতে পারি না। অথচ ঘৃণা সৃষ্টি করা ভালোবাসা প্রচারের চাইতে অনেক সহজ।
- ঐ গানটা একটা পেন-ড্রাইভে দেবে? না, থাক, শুনলে আবার আমার স্বামী কিছু মনে করবে। ব্রেক-আপের গান শুনে কি লাভ!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:২২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×