somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের জাতীয় সঙ্গীত ও শাফিনের গান

২৪ শে মে, ২০১৩ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুলে যাওয়ার শখ না থাকলেও নিঃসন্দেহে দারুন বুদ্ধিমান ছিলেন রবীন্দ্রনাথ। না হলে পারিবারিক জমিদারী দেখাশোনার ভার এত বছর তাঁর ওপরে ছিল কেন? জমিদারী কাব্য লিখে করা যায় না।

কিন্তু জায়গাজমি তো পড়েছিল পূর্ব বাংলায়। ঠাকুর পরিবারের মত এই অঞ্চলের প্রায় সব জমিদারই থাকতেন কলকাতায় আর টাকা আদায় করতেন পূর্বে। ১৯০৫ সালে লর্ড কার্জন সিরাজুদ্দৌলার বাংলা-বিহার উড়িষ্যাকে দুভাগ করে দিলেন। কলকাতা হলো ওদিকের রাজধানী, আর পূর্ব বাংলা ও আসামের রাজধানী হলো ঢাকা। অন্যান্য কলকাতাবাসী জমিদারের মত রবীন্দ্রনাথও ভীষণ ক্ষেপে গেলেন। তখনকার অনেক রচনায় এ নিয়ে কিছু কড়া বিরূপ মন্তব্য আছে, 'চোখের বালি' সিনেমাতেও যার ভগ্নাংশ রাখা হয়েছে। তুমুল আন্দোলন উঠল কলকাতার সমাজে, এবং রবীন্দ্রনাথ তাতে একজন নেতা ছিলেন। অবশ্য কার্জনকে ১৯০৫ সালেই ফিরে যেতে হয়, ফলে বিরোধী আন্দোলনকে ঠেকাবার মত কোন শক্তি ছিল না। ১৯১১ সালে বাংলা আবার এক হয়, যদিও উড়িষ্যা আর বিহার আলাদা হয়ে যায়। তাতে কার কি?

১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ ভারতে আসেন - এ দেশে আগত প্রথম ইংরেজ রাজা। রবীন্দ্রনাথকে বলা হলো তাঁর আগমনকে স্বাগত জানিয়ে এক কবিতা লিখতে। প্রথমে একটু দ্বিধা থাকলেও নোবেল প্রত্যাশায় ও জমিদারীর বিপদমুক্তির আনন্দে লিখে ফেললেন " জনগণ মন অধিনায়ক হে, ভারতভাগ্য বিধাতা।" ১৯১১ সালের ২৬শে ডিসেম্বর কলকাতায় রাজভক্ত ভারতীয় কংগ্রেসের সম্মেলনে প্রথম গাওয়া হলো। কলকাতার বিখ্যাত ইংরেজী দৈনিক স্টেটস্ম্যান ও অন্যান্য পত্রিকায় খবর এলঃ

"The Bengali poet Rabindranath Tagore sang a song composed by him specially to welcome the Emperor." (Statesman, Dec. 28, 1911)
"The proceedings began with the singing by Rabindranath Tagore of a song specially composed by him in honour of the Emperor." (Englishman, Dec. 28, 1911)

অবশ্য জাতীয়তাবাদী পত্রিকাগুলিতে অন্যভাবে উপস্থাপন করা হলো। দুটি গানের অন্যটিকে সম্রাট বন্দনা এবং এটিকে অন্য কিছু বলতে চাইল। কিন্তু রবীন্দ্রনাথের কাব্যের সাথে যাদের কিছুটা পরিচিতি আছে তারাই বুঝবেন এটি তাঁর চিরাচরিত দেশ বা ঈশ্বর-বন্দনার নৈবেদ্য ঢঙে লেখা না, এতে একটা রাজকীয় গন্ধ আছে।

১৯১৩ সালে নোবেল পেয়ে সুপারম্যান হয়ে যাওয়ার পরে অবশ্য রবীন্দ্রনাথের ইংরেজ ভক্তি অনেক কমে যায়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে স্যার উপাধি ফেরত দেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টিতে বাধা দিতে ভোলেন নি। শেষ বয়সে অনেকে তাঁকে জাতির জন্য জনিদারী দান করার পরামর্শ দিলে তিনি বলেছিলেন - বংশধরদের বঞ্চিত করার কোন অধিকার তাঁর নেই। হায় রে জমিদারী! দেশ বিভাগের কিছুদিনের মধ্যেই দুদেশ থেকেই লোপ পায়।

---------------------------------------------

ভারতের ইতিহাসে মাত্র দু'জন সম্রাজ্ঞী ছিলেন। বাবা সুলতান ইলতুতমিশের আদরে দস্যি হয়ে ওঠা মেয়ে রাজিয়া ছেলেদের মত চলাফেরা করতেন, ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন। কিন্তু লোকে এই বেশরম মেয়েকে শাসক হিসেবে গ্রহণ করল না, মেরেই ফেলল।
দ্বিতীয়জন রাণী ভিক্টোরিয়া সিপাহী বিদ্রোহের পরে ভারতের শাসনভার এক কোম্পানীর ( ছি কি লজ্জা!) হাত থেকে নিয়ে নিজের সাম্রাজ্যে যোগ করেন। তিনি ভীষণ কড়া শাসনে মানুষ হয়েছিলেন, তাঁর আমল সভ্যতার ইতিহাসে রক্ষণশীল ভিক্টোরিয়ান যুগ নামে পরিচিত।

আজ ২৪শে মে ভিক্টোরিয়ার জন্মদিন। আমার খুব প্রিয় গায়ক শাফিনেরর এক গানের লিঙ্ক দিলাম, সেই রাণীর জন্য নয়, পরিচিত আরেক জনেরও জন্মদিন আজকে। রবীন্দ্রনাথের মত একটু দুনম্বরী করলাম।

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৩ রাত ১:২৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×