somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাত্রী চাই

০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাত্রী চাই
- কনস্তান্তিন মেলিখান

আমি পাত্রী খুঁজছি। তাকে কেমন হতে হবে? চেহারার ব্যাপারে বিশেষ খুঁতখুঁতি আমার নেই। স্লিম ফিগার আর মুখখানা সুন্দর হলেই চলবে।
তাকে হতে হবে হাসিখুশি। আমি যখন মজার কথা বলি, তাকে হাসতে হবে। আর আমি যখন মদ খেয়ে বাসায় ফিরব, তাকে মজার কথা বলতে হবে।
... তার বাড়ির বিষয়ে আমার মাথাব্যথা নেই। সেটা শুধু বড়সড় হলেই চলবে।
সে বেতন কত পায়, সেটাও বড় ব্যাপার নয়। আমার বেতনের চেয়ে বেশি হলেই হলো।
বিয়ের খরচ ভাগ করা হবে সমান দুই ভাগে। এক ভাগ দেবে সে, অন্য ভাগ তার বাবা-মা।
আমি নিশ্চিত, বিয়ের পর আমাদের রুচির মিল থাকবে অনেক। ধরা যাক, ফুটবল দেখতে আমার সঙ্গে স্টেডিয়ামে যেতে সে আগ্রহী নয়। আমরা সে ক্ষেত্রে বাসায় বসে টিভিতে হকি দেখব।
তার স্বাস্থ্যের যত্ন নেব আমি। তাকে অ্যালকোহল, সিগারেট এবং যাবতীয় ক্ষতিকারক খাদ্য ও পানীয় থেকে দূরে রাখতে সম্ভাব্য সবকিছু করব। তার ভাগেরটা আমি সেঁটে দেব।
তার পোশাক হবে দেবীদের মতো সাদাসিধে ও সুলভ।
তার কাজের একাংশের ভার আমি নেব আমার পুরো কাজের দায়িত্ব সে নিলে।
তার রান্নার হাত কেমন, সে নিয়ে গরজ নেই আমার। শুধু সুস্বাদু হলেই চলবে। এবং শুধু রুশ খাবারই রান্না করতে হবে, এমন কোনো কথা নেই। এ ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা থাকবে, আজ জর্জিয়ান খাবার, কাল সকালে হাঙ্গেরীয়, রাতে চায়নিজ...
কাপড় ধোয়া আর ইস্ত্রি করার ব্যাপারে তার কোনো বাধ্যবাধকতা থাকবে না, তবে কাপড়চোপড় পরিষ্কার ও ইস্ত্রি করা অবস্থায় থাকতে হবে প্রতিদিন।
ঘর পরিষ্কার করতে তাকে বাধ্য করব না। সুগৃহিণী হলে সে নিজেই এই কাজ করবে। তবে গৃহকর্ত্রী হিসেবে সে মানসম্মত না হলে ঘর পরিষ্কারের কাজটা করবে তার মা।
ঘর পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে পড়লে তাকে অনুমতি দেব বাসনপত্র ধোয়ার।
আমরা দোকানে যাব একসঙ্গে। যাওয়ার সময় ব্যাগ টানব আমি, ফেরার সময় সে।
তার মতামত আমি গ্রহণ করব, যদি আমারটার সঙ্গে মেলে।
তার নিরাপত্তার কথা আমি ভাবব সব সময়। পথে-ঘাটে দুর্বৃত্তের কবলে পড়ে তাকে যাতে সব খুইয়ে বসতে না হয়, বাসা থেকে বেরোনোর সময় তাকে এক রুবলের বেশি দেব না সঙ্গে।
তার কাছ থেকে কোনো রকম আনুগত্য দাবি করব না। শুধু আমার ইচ্ছেগুলো পূরণ করলেই চলবে।
আমি পাত্রী খুঁজছি।
তাকে আমি আমার অর্ধেক জীবন দিয়ে দিতে প্রস্তুত, যদি সে আমাকে তার পুরো জীবন উৎসর্গ করে।
আমার চাহিদাগুলো তার মনঃপূত না হলে সে বরং অন্য পাত্র খুঁজুক।
আমি পাত্রী খুঁজে চলেছি বহু বছর ধরে।
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×