somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আই হেইট ইউ! (একটি লুলে লুলাইত গপ্প)

০১ লা নভেম্বর, ২০১২ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)

ঃ এই শুনো!
ঃ কি?
ঃআমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ।:)
ঃ কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। আই হেইট ইউ।X(
ঃ থ্যাংক ইউ।:D
ঃথ্যাংক ইউ কেন?:-*
ঃআমাকে ঘৃণা করার জন্য। ভালোবাসায় হোক আর ঘৃণায় হোক, তোমার মনের কোনায় তো আমার জায়গা হয়েছে, সেটাইবা কম কি? তাই থ্যাংক ইউ!B-)
ঃতুমি একটা পাগল।:-*
ঃহবে হয়তো। জেনে খুশি হলাম যে আমাকে ভাবো তুমি।;)
ঃকই না তো! তোমাকে নিয়ে আমি আবার কখন ভাবলাম? কি বলছ এইসব?:-*
ঃআমাকে নিয়ে না ভাবলে তুমি কিভাবে বললে যে আমি পাগল? যাক, তোমার কাছে পাগলই সই। ;)
ঃকি সব উল্টা পাল্টা বলছ! যাও ডাক্তার দেখাও।:|
ঃডাক্তার রোগ ধরতে পারবে না। তুমি ধরেছ আমি পাগল, তাই ট্রিটমেন্ট ও তোমাকেই করতে হবে। B-)
ঃআমি ঐ সবের মধ্যে নাই। যাও ভাগো। বললাম না, আই হেইট ইউ। :P
ঃআমিও তো সেটাই বলি। ব্যাপার না। চল সেলিব্রেট করি।:D
ঃসেলিব্রেট! মানে? কিসের সেলিব্রেশান? :-*
ঃএই যে আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ঘৃণা কর। দুইটার উৎপত্তিস্থল তো একই- হৃদয়। তাই একেই সেলিব্রেট করি। B-)
ঃপাগলামির একটা লিমিট থাকা দরকার। কাউকে শুনছ যে ঘৃণা আর ভালোবাসা মিলিয়ে সেলিব্রেট করতে? :-*
ঃকেউ করেছে কিনা সেটা জেনে আমি কি করব? আমি জানি আমারটা। তুমি না গেলে এখন কিন্তু আমার পাগলামি বাড়বে। কই যাবা বল।X(
ঃআমি কোথাও যাব না। তুমি কি করবা দেখি কর। :|
ঃঐ যে রাস্তার মাঝের খালি জায়গা দেখছ না? আমি ১ থেকে ১০ গুনবো, এর মধ্যে তুমি রাজি না হলে আমি সেখানে গিয়ে ট্রাফিক কন্ট্রোল করব খালি গায়ে। X((
ঃযা খুশি তা কর। আমি যাচ্ছি না। :|
ঃ ১, ২, ৩, ৪, জলদি কর। আমি কিন্তু সত্যিই পাগল। :-/
ঃ পাগলামি বাদ দিয়ে বাসায় যাও। এইসব করার মানে আছে? :-*
ঃ ৫, ৬, ৭, ৮ জলদি বল। খুব দূরে না এই ধর সামনের কফি শপে। প্লিজ। আর মাত্র ২ বাকি। /:)
ঃএকি তুমি শার্টের বুতাম খুলছ কেন? সত্যিই কি খালি গায়ে দৌড়াবা নাকি? থামো থামো। প্লিজ অনেক হয়েছে পাগলামি। X(
ঃ তাহলে তুমি যাচ্ছ আমার সাথে কফিশপে? :)
ঃ হুম যেতে পারি এক শর্তে। শুধু ৫ মিনিট। এর বেশি না। :|
ঃ আচ্ছা তাই সই। চল তাহলে। B-)

ঃ একি ফুল কেন? ফুল কখন কিনলা আবার? :)
ঃআমি জানি তুমি আমাকে হেইট কর। সেই উপলক্ষে আগে থেকে রেডি রেখেছিলাম লাল গোলাপ। হা হা... B-)
ঃহেইট করলে লাল গোলাপ দেয়? জানতাম না তো! :-*
ঃঠিক তা না। প্রথমে ভেবেছিলাম কালো গোলাপ দিব। পরে ভাবলাম আমি তো তোমাকে ভালোবাসি। তাই লাল টাই ভালো। আর লাল তো তোমার প্রিয় কালার। B-)
ঃ তুমি জানলে কিভাবে? আমার ডায়েরি পড়নিতো আবার! :-*
ঃ নাহ, ভালোবাসলে অনেক কিছু জানতে হয়। তবে হেইট করলে কিছু না জানলেও চলে অবশ্য! B-)
ঃ হুম তোমারে বলছে! আমিও তোমার সব জানি। আর ভাব দেখাইও না। ;)
ঃ কি জানো বল দেখি। নাকি শুধুই পার্ট নাও। ;)
ঃ সেটা আমি তোমাকে কেন বলব, আমার জানা আমার কাছেই থাক। :D
ঃ না বললে আমি মনে করব তুমি আসলে আমাকে হেইট কর না, খালি বলার জন্য বলা। B-)
ঃ ও বাবা! হেইট করি তার জন্য আবার প্রমান দিতে হবে নাকি? আমি পারবোনা এইসব। যাও। :P
ঃ তাহলে কিভাবে হবে! তবে কি আমি ধরে নিব তুমিও আমাকে লাভ কর! B-)
ঃ পাগল নাকি? যাও তোমার সাথে কফিশপে আসাই ভুল হয়েছে। আমি গেলাম। :|
ঃ যেতে চাচ্ছ যাও। কিন্তু হেইট যেহেতু কর, ফোন তো করবা নাকি? :D
ঃ ফোন কেন করব। যাকে ঘৃণা করে তাকে কি ফোন করে নাকি কেউ? :-*
ঃ কেন করবে না? ফোন করে আমাকে বকা দিবা। ঝাড়ি দিবা। তোমার ঝাড়িও মজা। দিবা তো নাকি? ;)
ঃ আমি কাউকে ঝাড়ি দেইনা। :|
ঃ আচ্ছা, তোমাকে ফোন দিতে হবে না, আমিই দিব। শুধু কষ্ট করে রিসিভ তো করতে পারবা। ;)
ঃ দেখা যাক, আমার দেরি হয়ে যাচ্ছে। গেলাম। :|


ঃ কি ব্যাপার! গতকাল সারাদিন তোমাকে এত বার কল দিলাম তুমি ফোন ধর নাই কেন? /:)
ঃ ফোন করেছিলে নাকি? কই খেয়াল করি নাই তো! তুমি না বললা যে আমাকে কল দিবা না! ;)
ঃ আমি দিব না বলছি তুমিও ফোন ধরবানা নাকি? বেয়াদব একটা। :((
ঃ আরে বাবা, চোখ দেখি আবার ছল ছল! কি ব্যাপার পানি নাকি জল সেখানে? :-*
ঃ সেটা তোমাকে ভাবতে হবে না। /:)
ঃ আচ্ছা, ভাবলাম না, কিন্তু ম্যাডামের চোখ ফোলা কেন? চোখের নিচে দেখি কালি! সারা রাত ঘুমাও নাই নাকি? /:)
ঃ খবরদার, আমাকে নিয়ে তুমি একটুও ভাববা না। ভালোবাসো না ছাই! ভালোবাসলে ফোন ধর নাই কেন? :((
ঃ তুমি দেখি রেগে যাচ্ছ! /:)
ঃ রাগের কি দেখছ তুমি। আই রিয়েলি হেইট ইউ। স্টুপিড, বেয়াদপ ছেলে। X((
ঃ সত্যিই আমাকে হেইট কর তুমি? /:)
ঃ কেন তুমি বুঝ না? :|
ঃ হুম আমি বুঝি তো। এই নাও রুমাল, আগে চোখ মুছ, আশেপাশের সবাই দেখছে। :)
ঃ রুমাল নিব কেন? আমার সাথে ঝগড়া করার ইচ্ছা আছে নাকি তোমার? ;)
ঃ রুমালের সাথে ঝগড়ার কি সম্পর্ক আবার? :-*
ঃ সেটা তুমি বুঝবা না। আই হেইট ইউ, আই হেইট ইউ, আই হেইট ইউ। ;)
ঃ আচ্ছা ঠিক আছে। বুঝলাম। কিন্তু তোমার হাতে ওইটা কি? আমার জন্য নাকি? B-)
ঃ নাহ তোমার জন্য না। এই গাছটার জন্য। গাধা কোথাকার। :|
ঃ ওমা, এত দেখি গোলাপ ফুল! হঠাত হেইট পারসনের জন্য গোলাপ! কি ব্যাপার ম্যাডাম? B-)
ঃ কোনো ব্যাপার নাই। :)
ঃ কি হল। লজ্জা পেলে নাকি? ওমা, গাল দেখি পুরো লাল হয়ে গেছে। B-)
ঃ তুমি একটা গাধা। মস্ত বড় গাধা। এখনো যে বুঝতে পারেনা সে একটা বলদ। X(
ঃ আমি জানি। :)
ঃ কি জানো? :)
ঃ কাছে আসো, কানে কানে বলি।B-)
ঃ যাও বেয়াদপ। কাছে আসতে পারবো না। ভাগো। ;)

(২) চার বছর পরঃ
ঃ মামুনি, তোমার আম্মু কোথায়?
ঃ আম্মু! লান্না কলে।
ঃ মা কে গিয়ে বল, আব্বু ডাকে।
ঃ আমি কেলছি না! আমাল পুতুলের বিয়ে এখন। এখন পালবো না।
ঃ আচ্ছা মা, তুমি খেল, আমি দেখি তোমার মা কি করে!

ঃ একি তুমি রান্না ঘরে কি কর? মেয়ের কাছে যাও।
ঃ না এমনি দেখতে এলাম তুমি কি কর!
ঃ এমনি! নাকি অন্য মতলব? ঘটনা কি সাহেবের!
ঃ ঘটনা কিছুই না। আই লাভ ইউ।
ঃ উম্মম... ঢং কত!! বিয়ের ৩ বছর পরেও এখনো লাভ ই কমলো না তার!
ঃ নাহ, তা কখনোই কমবে না। আই লাভ ইউ।
ঃ আই হেইট ইউ।
ঃ থ্যাংক ইউ।
ঃ কি হাসছো যে?
ঃ নাহ, এমনি।
৩৯টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×