করুনা চাহ তুমি?
কখনও ভেবেছিলে কি
এমন দিনও আসবে জীবনে
অবারিত নীল আকাশ, বিস্তীর্ণ বন-মাঠ, বসতি-নগর
কোথায় পালাবে আজ, কোথায় আশ্রয়?
কার কাছে চাইবে করুনা তুমি
চির নির্লিপ্ত ঈশ্বরের কাছে?
হাসি পায় বুঝি আজ ঈশ্বরের নাম নিলে।
তবে মানুষের কাছে? লাভ নেই
কেননা মানুষই ঈশ্বরোত্তম নরকেশ্বর হয়ে উঠেছে আজকাল
আর সেজন্যই টাকা থাকলে আজ ভাবতে হতোনা এসবের কিছুই।
কিন্তু ভাবছি আমি
টাকা লাগবে, সকল 'সু'কে বিসর্জন দিয়ে হলেও
তাকে খুঁজে বার করবই।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



