somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধারা এই দেশের শ্রেষ্ট সন্তান

১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন সরকারী ফোর্স ব্যবহার করে সন্ত্রাস সৃষ্টি করে এ দেশের মানুষকে ডাউন করে রাখতে চেয়েছিল পাক সরকার তখনকার প্রতিকূল পরিবেশ বোঝা এই জেনারেশনের পক্ষে সম্ভব না। সেই ভয়াবহ অবস্থাকে ভয় না পেয়ে যারা অস্ত্র হাতে দানব শক্তির বিরুদ্ধে নামতে স্পর্ধা করেছিল, যে আবেগ নিয়ে যুদ্ধে নেমেছিল সেটা এখনকার জেনারেশন বুঝতে পারবে না।
তখন যদি এই সোনার সন্তানেরা না নামত হয়ত আজো উর্দুভাষীদের দ্বারা নির্যাতিত নিপিড়িত হইতে হইত আমাদের। জামাত/রাজাকার দলগুলো তখন ক্ষমতা পরিচালনা করত আর জীবনকে ত্যানা ত্যানা করে ফেলত।
যাইহক, সেই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। জামাত নামক বিষফোঁড়া থেকেও এই দেশ মুক্তি পাবে আশা করা যায়। কিন্তু স্বাধীনতার সুফল জনগণকে না দিয়ে বঞ্চিত করা হচ্ছে। এর শুরুটা করেছিলেন স্বয়ং বংগবন্ধু। তাঁর উচিত ছিল ইন্দিরা গান্ধীর সাথে থেকেই দেশ পরিচালনা করা। একক বাকশাল ইত্যাদি রাশিয়ার পরামর্শ মেনে করা হয়েছিল যা বংগবন্ধু'র সাথে যায় না। কিন্তু ভুল পথে পা দিয়ে ফেরত আসা খুবই কঠিন, সেই ভুলের মাশুল দিতে হইল তাঁকেই।
মাওলানা, তাজ সাহেব উনাদের সাথে নিয়ে কওমী নেতৃত্ব নিয়ে ভালই দেশ চালান যেত যা শেখ সাহেব গোনায় ধরেন নি। ফলে অবিসংবাদিত নেতা' হিসাবে অবিতর্কিত অবস্থান তাঁর জন্য প্রযোজ্য হইতে পারে না।
আজকে দেশের যে ভয়াবহ দুর্নিতি ইহা শেখ সাহেবের ব্যর্থতার ক্রমাগত ফলাফল। উনার থেকে ক্ষমতা আনার্কি, তারপর জিয়া, তারপর এরশাদ।
লেঃজেঃ এরশাদ সাহেব করেছিলেন খারাপ কাজ। ভনিতা করে, দুর্নিতির বিষ ছড়িয়ে দেশকে আজকের এই অবস্থায় নিয়ে আসার ভয়াবহ প্লট করেছিলেন তিনিই। সাধারণ মানুষদের এত কষ্ট করতে হচ্ছে এই ক্রিমিনাল লোকের কারনে।
অথচ উনার আগে মেঃজেঃ জিয়ার শাসনের সময় দেশে নববিপ্লব সাধিত হয়েছিল যার মধ্যে গার্মেন্টস শিল্প, বিদেশে জনশক্তি প্রেরণ, মেডিকেল ইত্যাদি ছিল। এই দেশের আজকের বৈদশিক ভান্ডার সমৃদ্ধ হইতেছে মুলত গার্মেন্টস আর জনশক্তির প্রেরিত পয়সা থেকেই। আজকে এই দেশের মুরাদ টুরাদ বধমাইশগুলা দেশে তেলতেলাইয়া চলতে পারতেছে সরকারে টাকা থাকার কারনেই। যদি রিজার্ভে এই বিলিয়ন বিলিয়ন ডলার না আসতে থাকত তবে ভিক্ষার থালা হাতে নিয়া ভারত, চীন দৌড়ান লাগত।
কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানী, আমাদের সেই সমস্যায় পড়তে হচ্ছে না বরং আওয়ামীলীগ সরকার সহ অন্যান্য সরকারের সময়ে ক্রমাগত দেশের বিভিন্ন সূচকে উন্নতি দেখা যায় যা ভারত, পাকিস্থান থেকেও অনেক সময় ভাল।
কিন্তু যতই সূচক ভাল হউক, এই দেশের পদে পদে সমস্যা, দুর্নিতি। দেখলে গা জ্বলে। আমি দুবাইয়ের টিকিট করতে আজ বিমানের ওয়েবসাইটে গিয়ে দেখি টিকিট করার অপশনই নাই। ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখা যায় নাই। অথচ বছর শেষে ট্রেনের আর্থিক ক্ষতি বেশি থাকে। একটা আট হাজার টাকার কম্পিউটারের দাম দেখান হয় চার/পাঁচ লাখ টাকা। বালিশ দুর্নিতি শুধু রুপপূরে না, সব খানেই আছে। ১০ টাকার সকালের নাস্তা ৩০০ টাকা বিল দেখান হইতেছে হসপিটালে। জেলের কয়েদীদের যে খাবার দেওয়া হয় তার ১০% তাদের খাছে পৌছে কি না সন্দেহ।
যাক, এইসকল হতাশার চেয়ে আরো বড় হতাশার দেশ হইতে পারত বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের লাখো সালাম, যে তাঁরা সেই শোষন থেকে আমাদের রক্ষা করেছেন।
দেশ মাতৃকার প্রতি এই ভালবাসা মুক্তিযোদ্ধাদের ছিল, আজও আছে। কিন্তু আমাদের এই জেনারেশনের কেন নেই?
এখানে আওয়ামীলীগ সরকারের সীমাহীন দুর্নিতি (আগের সরকারের চেয়ে ধারণাতীত বেশি), চাকুরেদের লোভ, প্রশ্নফাঁস ইত্যাদির কারনে আমরা এগুতে পারছি না।
বংগবন্ধুর রেখে যাওয়া দল এর এই অবস্থা যদ তিনি দেখতে পারতেন তবে হয়ত বলতেন, এই তো চাটার দল না, রাক্ষসের দল, আমি কি এই রাক্ষসের দল চেয়েছিলাম?
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৪
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×