somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রেম করে বিয়ে করবেন? নাকি বাড়ির পছন্দ অনুযায়ী বিয়ে করবেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লালনের একটা গান আছে,
"এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।" চমৎকার গান। চমৎকার গানের কথা। কথা গুলো বুঝতে চেষ্টা করুন। মানুষের জীবন খুবই মূল্যবান। সময়কে গুরুত্ব দেন। ত্বরায় মানে তাড়াতাড়ি। শীঘ্রই। অর্থাৎ অল্প সময়ের মধ্যে আত্মোপলব্ধির মাধ্যমে জীবনের পরম লক্ষ্য অর্জন করতে হবে। বিয়ে করার আগে উচিৎ চাকরি বা ব্যবসা করে উপার্জন করা। টাকা না থাকলে ঘরে বাইরে কোনো দাম থাকে না।

মানুষের জীবনে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
অনেক চিন্তা ভাবনা করে বিয়ের সিদ্ধান্ত নিতে হয়। বিয়ের আগে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা ভীষণ প্রয়োজন। বিয়ের আগে ছেলেদের উচিৎ নিজের পায়ের নিচের মাটি শক্ত করা। অর্থাৎ ইনকাম করা। ভালো চাকরি বা ব্যবসা করা। টাকা ইনকাম করা। টাকা না থাকলে সংসার টিকে না। বর্তমানে অনেক ডিভোর্স হচ্ছে, এর প্রধান কারণ টাকা। অভাব। দারিদ্রতা অনেক কিছু ধ্বংস করে দেয়। এজন্য দরিদ্র অবস্থায় বিয়ে করা ঠিক না। অনেকে বলে, রিজিক আল্লাহর হাতে। হ্যা কথা সত্য। তাই বলে আল্লাহ এসে আপনার মুখে খাবার দিয়ে যাবে না। আপনাকে কাজ করতে হবে। পরিশ্রম করতে হবে।

আমাদের সমাজে দেখা যায়,
ছেলেরা ইনকাম করার আগেই, শরীরের কুরকুরানিতে বিয়ে করে ফেলে। তারপর দেখা যায়, সংসারে অভাব। অভাব খুব খারাপ জিনিস। মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। যাইহোক, সাধারণত বাড়ির পছন্দ অনুযায়ী বিয়ে করাই উত্তম। বাবা মা, ভাইবোন, আত্মীয় স্বজন সবার মতামত নিয়েই বিয়ে করা ভালো। এতে সমস্যা কম হয়। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা অতি পাকনা। এরা নিজেরা পছন্দ করে বিয়ে করে। বিয়ের আগে প্রেম করে। প্রেম অতি সস্তা বিষয়। প্রেমে দায়দায়িত্ব নাই। বিয়ে করে সংসার করা চারটেখানি কথা নয়। সবাই পারে না। ফলাফল তালাক। জীবনে আচড় লেগে যাওয়া। ভুল মানুষকে বিয়ে করলে, জীবনে নেমে আসে দুঃখ। এ দুঃখ আমৃত্যু বহন করে যেতে হয়।

বিয়ে কোনো ছেলে খেলা নয়। অনেক বড় ব্যাপার।
প্রেম করা সহজ। কিন্তু বিয়ে করা সহজ নয়। বিয়েতে অনেক দায়দায়িত্ব আছে। দায়িত্ব পালন না করতে পারলে সমস্যা। বিয়ে টিকবে না। আপনার যদি প্রেম করে বিয়ে করতে মন চায়, করুন। যাকে বিয়ে করবেন, তার যত্ন নিবেন। সেবা করবেন। সম্মান করবেন। এক কথায় তাকে ভালো রাখার, আনন্দে রাখার সকল দায় আপনার। যেন তার কোনো অনিষ্ট না হয়। অপমান-অবহেলা না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখবে নারীরা হচ্ছে ধরনী। ভালোবাসা মানে হচ্ছে, যাকে ভালোবাসবেন তার জন্য কিছু করুন। পৃথিবীর সমস্ত ধুলোবালি, দুখ কষ্ট থেকে তাকে আগলে রাখুন। ভালো রাখুন। সুখে রাখুন।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×