somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।



আজকের এই শপথ গ্রহণের মাধ্যমেই মূলত দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাষনের মৃত্যু ঘটলো। বহুল আকাংখিত এই গণতন্ত্রের জন্য দেশের মানুষ বিগত ১৭ টি বছর সংগ্রাম করেছেন অবশেষে সেই গণতন্ত্রের সুভাস আজ পেতে শুরু করেছি। আমরা আশা করবো আজ থেকে দেশ আবার সেই পুর্বের গণতান্ত্রিক (দ্যা গ্রেট বাংলাদেশ ) যুগে ফিরে যাবে যেখানে থাকবে না কোন- অন্যায়, অত্যাচার, ঘুষ, দূর্ণীতি; বন্ধ হবে সকল অপকর্ম, চুরি ,ছিনতাই এবং চাঁদাবাজি। গণতান্ত্রিক যুগে বা দ্যা গ্রেট বাংলাদেশ যুগে বাংলাদেশ ছিলো একটি সুজলা সুফলা এক সোনার বাংলা- সেই যুগে মানুষের মুখে হাসি ছিলো, মনে ছিলো শ্বান্তি, গোয়াল ভরা ছিলো গরু, মাঠ ভরা ছিলো ফসল, পুকুর ভরা ছিলো মাছ, ব্যাংক ভর্তি ছিলো টাকা সর্বোপরি চারিদিকে ছিলো এক শান্তিময় পরিবেশ। গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসন আমল মানুষের সে শান্তি বিনষ্ট করেছে, দেশটাকে রীতিমত ধ্বংস করে দিয়ে গেছে, রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট সব ভেঙ্গে খানাখন্দে পরিণত করে ফেলেছে, ব্যাংক লুট করছে, খর্ব করেছে মানুষের স্বাধীনতা, চারিদিকে ছিলো দূর্ভিক, হাহাকার- দেশের সমস্ত স্বার্থ ভারতের হাতে তুলে দিয়ে দেশটাকে মূলত ভারতের কাছে বিক্রিই করে দিয়েছে, সময় এসেছে এখন দেশকে ভারতের হাত থেকে আজাদ করার এবং ইনসাফ কায়েম করার।

স্বভাবতই ধর্মপ্রাণ বাংলাদেশের মানুষ শ্বান্তিপ্রীয় এবং কম অপরাধ প্রবণ মানুষ, দূর্ণীতি করার প্রবণতা এই দেশের জনগণের মধ্যে খুবই কম (নেই বললেই চলে) কিন্তু ফ্যাসিস্ট সরকার বিগত ১৭ বছরে ফেরেশতা সমত্যুল্য এসব জনগনকে শিখিয়েছে কিভাবে দূর্ণীতি করতে হয়, ছবক দিয়েছে অপরাধ করার এবং অশান্তি সৃষ্টি করার- ধ্বংস করে দিয়েছে দেশের সকল মসজিদ এবং মাদ্রাসা; ফলশ্রুতিতে ফ্যাসিস্ট যুগে বাংলাদেশ চলে গিয়েছিলো এক গহীন অন্ধকার যুগে। সময় এসেছে এখন আমাদের সে অন্ধকার যুগ থেকে বের হওয়ার আর তাই আসুন আমরা সকলেই গণতন্ত্রের আলোকে আলোকিত হই এবং দেশটাকে আবার সেই পূর্বের সোনার বাংলায় রুপান্তর করি।

মেইক বাংলাদেশ গ্রেইট এগেইন, বিফোর ফ্যাসিস্ট যুগ।

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষায় দেশ সেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই জুলাই, ২০২৬ সকাল ১১:১১

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর জনাব মোঃ ফরিদুল ইসলাম। ০৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের... ...বাকিটুকু পড়ুন

আমার যাদুর পেন্সিল...!

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩২

কালি কলম দিয়ে কেন লিখি?


কারন ওতে মনটা ভালো থাকে। বিক্ষিপ্ত মনে নেমে আসে স্বস্তির বারিধারা। কালি কলম দিয়ে লেখালেখির কতো বৈচিত্রময় ও কতো রোমাঞ্চকর হতে পারে তা কেবল... ...বাকিটুকু পড়ুন

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

×