somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্লেষণঃ জামাত শব্দ শুনলেই এক শ্রেণির মানুষের অনল জ্বলে ওঠে

২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১৯৭১ সালে জামাত পাকিস্তান ভাঙতে চায়নি, ১৯৪৭ সালে সেই একই জামাত ভারত বিভক্ত করতে চায় নি। এরশাদের সময়ে নির্বাচনে গিয়েছিল আওয়ামীলীগের সাথে (না যাবার ওয়াদা ছিল) ফলতঃ বেইমানী করেছিল বলে রেকর্ড আছে। জামাত দলটি সাধারণত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসাবে মেইনস্ট্রিম মিডিয়ার দ্বারা সনাক্ত হয়েছে যেখানে অন্যান্য বামপন্থি দল রেহাই পেয়ে যায়।
এই জামাত আবার একটি রাজনৈতিক শক্তি হিসাবে ঘুরে দাড়ানোর চান্স দেখা যাইতেছে যা বছর খানিক আগেও কল্পনার বাহিরে ছিল। জামাতের পজিটিভ সাইড হইল তাদের সাংঘঠনিক শক্তি, অর্থনৈতিক ভিত্তি অনেক মজবুত। নেগেটিভ সাইট হইল একাত্তরের পরাজিত শক্তি।

মিডিয়ার পচানি + এর হস্তক্ষেপ না খাইলে আজকে প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভুত হইতে পারত জামাত। জামাত বাংলাদেশে জেগে ওঠলে ভারতের জন্য হবে ভয়ানক সংবাদ। এখানে জামাতের দায়-ই আসলে বেশি।
কেন জামাত এখনো রাজনিতীতে দুর্বল?
১। কৌশলগতভাবে ভারতকে বন্ধুভাবাপন্ন হিসাব না করে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে।
২। একাত্তরের বিষয়ে নিজেদের রাজনৈতিক ভুল স্বীকার করে সেটাকে জাতীয় অর্জন হিসাবে স্বীকৃতি না দেওয়া।
৩। কেবলমাত্র ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে নেওয়া।
৪। সূদুরপ্রসারী রাজনৈতিক চিন্তাধারার অভাব।

বর্তমান রাজনৈতিক অবস্থায় জামাত নতুন করে আলোচনায় যেহেতু আসছে তাদের নিয়ে একটা প্রশ্ন করা জরুরী। প্রশ্নটা আসলে জামাতের কি করা উচিত হলেও আমি প্রশ্নটা ভিন্নভাবে করতে চাই। কারণ দল হিসাবে জামাত এতটাই কট্টর যে এই প্রশ্ন/আলাপ করাটাই বৃথা।

জামাতের সমর্থকদের কি করা উচিত?
১) জামাতের উচিত বাস্তবমুখী চিন্তা করা। ১৯৩০-৬০ সালের মওদুদীবাদ এখন আর চলার কথা না। জামাতের মৌলিক জায়গাতেই সমস্যা আছে, তা হল ধর্মকে ব্যবহার করে মানুষকে রাজনীতিতে আনা। কিন্তু মানুষ শুধু ধর্মকেন্দ্রিক চিন্তা করে না, চলে না, ফিরে না। এই সহজ বিষয়টা বুঝে ফেললেই শুধু জামাত কেন অন্য সব ইসলামপন্থী দলও ক্লিয়ার রাজনিতির একটা হিসাব পাবে।
২) সাবেক নেতা গোলাম আজম সহ বর্তমান জামাতের পুরা থিংকট্যাংকই আসলে ব্যাকডেটেড এবং বর্তমান যুগের রাজনিতিতে এনারা আসলে সাড়া জাগানো কিছু করার ক্ষমতা রাখে না। তাই ইনাদের সবাইকে বাদ দিতে হবে, শিবিরের থেকে মেধাবি সাবেক ছাত্রনেতাদের যারা ধর্ম নিয়ে বেশি কনসার্ন না এমন লোকদের নিয়ে থিংকট্যাংক বানাতে হবে।
৩) আধুনিক আর্টিফিসয়াল ইনটেল এর যুগে টেকনোলোজিতে অগ্রসর তরুণদের নিয়ে নতুন করে রাজনিতির মাঠ সাজাতে হবে।

শেষকথা
দেশের উন্নতি চাইলে জামাতের রাজনিতির বিকল্প নাই এমন ভাবনা থাকলে উহা ঝেড়ে ফেলুন, কারণ জামাতের আগানোর কোন ভাল রিজন আর নেই। কেন এ কথা বললাম, আমার পরিচিত এমন কিছু লোক আছেন যারা মননে বাংলাদেশকে ধারণ করেন এবং এই কারণেই শেখ হাসিনা-ইন্ডিয়া ইস্যুতে জামাতকে সমর্থন করেন। তাদের ভাবনা হইল জামাতই একমাত্র দল যারা ভারতের সাথে বিরোধিতা করার সাহস রাখেন। অথচ ইহা যে কেবলমাত্র রাজনৈতিক বৈশিষ্ট উহা বুঝার মত মষ্তিষ্ক খুব কম লোকই আসলে ধারণ করেন।
আমার অভিমত জানতে চাইলে বলব- জামাতের কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই। কারণ এই দল ধর্ম নিয়ে মানুষকে যে বার্তা দিচ্ছে আদতে উহা ভন্ডামি বৈ কিছু নহে, এটা চলে না।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৪৩
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×