somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম খরচে আবার ভারত পর্ব-১৮ ( আধিক্য মানালি থেকে কিলং হয়ে লাদাখের পথে বারলাচালা পাস-২ )

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগের পর্ব
পরের পর্ব
অন্য পর্বগুলি









মানালি থেকে লাদাখ যাবার এই পথের কিছুদূর পরপরই আর্মি ক্যাম্প আছে। টিনের কতোগুলো ঘর যেগুলো লাল-সবুজ রঙ করা। এমন রঙ কেন তা কে জানে! আর এইসব ক্যাম্পের সামনে দিয়ে চলে যাওয়া রাস্তায় পাশে ছোট ছোট পাথর লাইন দিয়ে রাখা, এই পাথরগুলো সব সাদা রঙ করা। পরে বুঝেছিলাম যে এই সাদা রঙের পাথরগুলোতে রাতের বেলা কোন গাড়ির হেডলাইটের আলো পড়লে জ্বলজ্বল করে। মনে হয় যেন লাইট জ্বলছে। একদম কোন এয়ারপোর্টের রানওয়ের মতো। অথচ কোন বিদ্যুৎ খরচ নেই। আলো উৎপাদন হচ্ছে পাথরে শুধু রেডিয়াম রঙ করার মাধ্যমেই।










এটা আমি ভারতের অন্য জায়গাতেও দেখেছি। আমি যেবার দার্জিলিং গিয়েছিলাম, ওখান থেকে মিরিক হয়ে আসতে গিয়ে বেশ রাত হয়ে গিয়েছিলো। শিলিগুড়ির হাইওয়েতে দেখি এই সাদা আর বিভিন্ন রঙের স্টীকার লাগানো। গাড়ির হেডলাইটের আলো পড়ে সেগুলো এতো ঝকমক করে জ্বলজ্বল করে জ্বলছে যে বলার নয়। রাস্তার প্রতিটি লেন এই স্টীকার দিয়ে মার্ক করা ছিলো, রেল লাইনের মতো সমান্তরাল ভাবে। ব্যাপারটা রাতে গাড়ি চালানোর জন্য খুবই নিরাপত্তামূলক। আর ব্যাপারটা দেখতেও খুব মনোহর। মনে হয়েছিলো রাতের বেলা প্লেনে করে কোন বিমানবন্দরের আলো ঝলমলে রানওয়েতে ল্যান্ড করছি। আমাদের দেশের রাস্তাগুলোতে এরকম করে না কেন তা কে জানে। অথবা হয়তো আছে, কিন্তু আমার চোখে পড়েনি। কিন্তু এই কাজে খরচ তো বেশি পড়ার কথা নয়। শুধুই রেডিয়াম স্টীকার লাগানো। কিন্তু এই সামান্য স্টীকার রাতের বেলা গাড়ির দুর্ঘটনা একেবারেই কমিয়ে দেবে। গাড়ির হেডলাইটের আলোতেই এই স্টীকারগুলো আলো হয়ে জ্বলে উঠে পথ দেখাবে। কোন বৈদ্যুতিক বাতির দরকার নেই, একেবারে মাছের তেলে মাছ ভাজা।














ঘন্টাখানেক পর বরফের রাজ্যে প্রবেশ করলাম। প্রথমে পাহাড়ের গায়ে অল্প অল্প বরফ লেগে ছিলো। তারপর বরফের পরিমাণ বাড়তে লাগলো।









আর তার কিছুক্ষণের মধ্যেই শুধু বরফ আর বরফ। পাহাড় বেয়ে পথ উঠে চলেছে।











আর সে পথ বেয়ে শুধু উঠছি তো উঠছি তো উঠেই চলেছি। ফেলে আসা পথটাকে পায়ের নীচে দেখতে পাচ্ছি। সাদা বরফের মাঝে সেটা কালো ফিতের মতো লাগছে। দূর থেকে এই পথে চলাচলকারী উপরের রাস্তার আর নীচের রাস্তার বড় বড় লরীগুলোকে যে কি হাস্যকর দেখাচ্ছে! ব্যাপারটা ক্যামেরার ছবিতে একেবারেই ধরা পড়ছে না। এই ব্যাপারটা নিজে উপস্থিত না থাকলে কখনোই বর্ণনা দিয়ে অন্য কাউকে বোঝানো সম্ভব না।



































































গাড়ি চলাচলের জন্য রাস্তার বরফটুকু মেশিন দিয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। বরফের ঐজ্বল্য এতো বেশি যে চোখ ধাধিয়ে যাচ্ছে। দুপাশে ঝা চকচকে সাদা বরফ, আর মনের মধ্যে কেমন যেন এক ফুরফুরে অনুভূতি। বরফের পথ দিয়ে উঠছি তো উঠছিই।













































































শেষ পর্যন্ত এসে পৌছালাম বারলাচালা পাসের চূড়ায়। উচ্চতা ১৬,৫০০ ফিট। আলী ভাই গাড়ি থামালেন।





দরজা খুলে গাড়ি থেকে নামলাম। জীবনে প্রথমবার দাড়ালাম প্রাকৃতিক বরফের উপর। আর সঙ্গে সঙ্গে হুড়মুড় করে দেবে গেলাম। হি হি। আমি তো প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিলাম। আসলে এই বরফগুলো খুব পলকা থাকে তো এজন্য ভার চাপলে এগুলো দেবে যায়।









আলী ভাই আমাকে একটা বরফের সিংহাসনে বসিয়ে কতগুলো ছবি তুলে দিলেন। তিনি আমার বেশ কতোগুলি ছবি তুলে দিয়েছিলেন। পরে ছবিগুলো দেখে মনে হয়েছিলো তিনি একজন জাত ফটোগ্রাফার।











তিনি আমার যে কয়টি ছবি তুলেছিলেন সবগুলোরই মান প্রচন্ড ভালো হয়েছে। এখন মাঝে মাঝে আমার ছবিগুলোর দিকে তাকাই আর আফসোস করি, ইশ আমি যদি আমার ছবিগুলোর মতো সুন্দর হতে পারতাম!





বরফের উপর যতোটা ভেবেছিলাম ততোটা ঠান্ডা লাগেনি। তাছাড়া বাতাসও ছিলো না ততোটা। বরঞ্চ রোথাং পাসে প্রচন্ড ঠান্ডা ছিলো।









বেশ কিছুক্ষণ চারপাশটা দেখে আবার গাড়িতে উঠলাম। আলী ভাই গাড়ি চালানো শুরু করলেন। পথ এবার নীচের দিকে নামা শুরু করলো।










এইখানে একটা জলাশয় দেখলাম। হতে পারে সেটা কোন নদী অথবা কোন হ্রদ। তবে এর পানি জমে বরফ হয়ে গেছে। মাঝে মাঝে শুধু বরফের মাঝে কালো রঙের পানির আভাস পাওয়া যাচ্ছে।










বরফের পরিমান আস্তে আস্তে কমতে লাগলো। বারলাচালা পাস ছেড়ে এবার আমরা অন্য পাহাড়ে চড়া শুরু করলাম।







সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×