তোমার রেশম কাল চুল, হরিণীর মত নয়ন, বাঁকা চাদের মত হাসি, আমার মনে নেশার সৃষ্টি করেছে।
আমি তোমার প্রেমে পাগল যেমন মানুষ গোলাপের প্রতিটি পাপড়ির প্রেমে পাগল।
তোমার পরশ না পাওয়ার ব্যাথা আমার আত্নাকে জ্বলে পুড়ে তুর পাহাড়ের মত ছাই করেছে।
যাইহোক, মানবজাতি, গোলাপ কে ভালোবাসে তার কাঁটা কে নয়, সমুদ্র ভ্রমন ভালোবাসে সমুদ্রের তুফান কে নয়, ময়ূরের পালক কে ভালোবাসে তার পা কে নয়। আরও এরকম হাজার উপমা আছে।
আমার মনকে সৃষ্টি করা হয়েছে শুধু তোমার প্রশংসা করার জন্য, তোমার রূপ লাব্যণে এতটুকু কলঙ্ক নেই যতটুকু পূর্ণিমার চাঁদে আছে। তুমি রুপে গুনে সর্গের হুরে আয়না।
তোমার দোষ আমি চর্চা করিনা, কেননা তুমি পদ্ম, দোষ চর্চা করি ঐ সর্পের যে তোমার পাতার উপর বসে আছে।

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




