somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনটা শুধু সিভি তৈরির জন্যই নয়

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা A4 কাগজের ৬৩০ বর্গসেমি-এর মধ্যে আমাদের
প্রধান পরীক্ষাগুলোর ফলাফলের সংখ্যাগুলো
লিখতে মোট জায়গা লাগে মাত্র ৫ সেমি। অথচ এই ৫
সেন্টিমিটার অংশে সন্তোষজনক সংখ্যা লিখতে
না পারার সামর্থ্য আমাদের জীবনের সন্তুষ্টি, সাধ
আর সার্থকতাকে হত্যা করে। কিছু সংখ্যার জন্য
প্রতিনিয়ত সংগ্রাম করে যাওয়া আমাদের আসলে
একটা উপলব্ধি দরকার।
“গুরত্বপুর্ণ” আর “যথেষ্ট” এই ২টি শব্দকে জীবনযাপন
আর সফলতার জন্য ভালোভাবে বোঝা জরুরী।
অক্সিজেন আমাদের জন্য গুরুত্বপুর্ণ, কিন্তু শুধু
অক্সিজেন কী পারবে আপনাকে বাঁচিয়ে রাখতে?
না !!!
আপনার খাদ্য খেতে হবে, আপনার পানি লাগবে।
তাই, বেঁচে থাকার জন্য অক্সিজেন “গুরত্বপুর্ণ”,
কিন্তু “যথেষ্ট” নয়।
ঠিক তেমনি প্রাতিষ্ঠানিক ফলাফল জীবনযাপন আর
সফলতার জন্য “গুরত্বপুর্ণ”, কিন্তু “যথেষ্ট” নয়।
আসলে প্রাতিষ্ঠানিক ফলাফলটি আসলে কেমন
জানেন?
আপনি যদি একটি উপহার হন, তবে আপনার ফলাফলটি
আপনার র্যাপিং পেপার। র্যাপিং পেপারটি সুন্দর
হলে মানুষ খুশী মনে উপহারটি গ্রহন করে। আর
র্যাপিং পেপারটির রঙ আর ডিজাইন পছন্দ না হলে
মানুষ একটু বিরস মুখে উপহারটা নেয়।
কিন্তু প্রশ্ন হল, “র্যাপিং পেপারটি বেশি গুরত্বপুর্ণ
নাকি তার ভেতরের গিফটটি বেশি গুরত্বপুর্ণ?”
অবশ্যই গিফটটি বেশি গুরত্বপুর্ণ।
আর আপনার জীবনের শ্রেষ্ঠ গিফট কোনটি জানেন?
আপনি নিজে।
তাই কেও যদি আপনার উপরের র্যাপিং পেপারটি
দেখে আপনার সম্পর্কে জানতে চায়, তার আপনার
অধিকাংশ অংশই অজানা থেকে যাবে। আপনার
র্যাপিং পেপার দেখে কেও আপনাকে জীবনে
পাশে না চাইলে সে আসলে আপনার আসল রূপটি না
দেখেই আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে।
জীবনটাতে সুন্দর র্যাপিং পেপার সংগ্রহ করার
পাশাপাশি ভেতরের উপহারের যত্ন নেয়াও দরকার।
কীভাবে নেবেন?
দিনের কিছুটা সময় নিজেকে দিন। সারা জীবন
যাকে কাছে রাখতে পারব না, তাঁকে আমরা কী
করি? যতটা সময় পারা যায় তাঁকে কাছে রাখি আর
ক্ষুদ্র মুহুর্তগুলোই স্মরণীয় করার চেষ্টা করি । ঠিক
তেমনি, সারাজীবন নিজের সব ভালো লাগার শখ
পুরণ করার সুযোগ না থাকলে, সহজে অর্জনযোগ্য
ক্ষুদ্র প্রত্যাশাগুলো পূরণ করা থেকে কেন নিজেকে
বঞ্ছিত করবেন।
একটা দিন ভাল কাটলো কি মন্দ, এই সিদ্ধান্ত আমরা
কখন নেই? ঘুমানোর আগে। সেই মুহুর্তে নিজেকে
দেয়া সময়গুলোকে মনে করুন।
জীবনটা শুধু সিভি তৈরির জন্যই নয়, স্মৃতি তৈরির
জন্যও। সিভি আপনাকে অর্থ (Money) দেবে, আর
স্মৃতি আপনার জীবনে অর্থ (Meaning) দেবে।
And Meaning is More Important than Money.

লেখক
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×