সিগারেট জ্বলছে ফুটপাতে, ঠোটে উড়ছে ধোঁয়া,
ইচ্ছের নগরিতে ধোঁয়াটে বাতাস,
খোলা জানালার পাশে নেই সে হাসি মুখ ।
গলিতে পুড়ছে স্বাধীনচেতা,
প্রতিবাদের গর্জন কন্ঠে কাক চরিত্র,
নগরে জ্বলছে সোনালি রোদ্দুর,
আমার জানালায় আলো নেই ।
টুকরো কথার শেষ ডায়েরিটা
ভালোবাসায় বৃষ্টির দাগ সেখানে
ধুলোটে স্মৃতি মগজে তবুও স্মৃতিচারণ
রংচটা শহরে হাসি মুখ ।
Julfikar Mahmud
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




