কৌশিক ভাই প্রাপ্তির বিষয়টা এত ব্যাপকভাবে লুক আফটার করছেন যে এখন আমি কি লিখবো বুঝতে পারছি না। খুব নিশ্চিন্তে , নির্ভাবনায় , ভরসায় আমরা কেবল প্রাপ্তির যত্ন করে যাচ্ছি ।
তবে ওর জন্য সাহায্যের একটা আপডেট বোধহয় দেয়া দরকার ।
আপন তারিকের পত্রিকায় রিপোর্টের পর এবং সাদিক ও অমি পিয়ালের কিছু পরিচিত জনদের কাছ থেকে যে সাহায্য পেয়েছি এতে মোটামোটি দুই মাসের জন্য আমরা নিশ্চিন্ত ।
জুনের চার অথবা পাঁচ তারিখে প্রাপ্তির কেমো দেয়া হবে , এইটা স্পাইনালে দেয়া হয় । এটা 2 তারিখে দেয়ার কথা ছিল , কিন্তু মাঝে ডায়রিয়ার জন্য ওর একটা ইনজেকশন বন্ধ থাকায় তারিখটা পিছিয়ে গেল । এই কেমো একদিনেই শেষ হয়ে যায় । গ্রীনরোডের " ধানমন্ডি প্রাইভেট হাসপাতাল " .. এইটা গ্রীন ভিউ কিনিকের ঠিক উল্টো দিকে .. সেন্ট্রাল হাসপাতালের কাছে। যারা কাছাকাছি আছেন , তারা চাইলে যেতে পারেন ওখানে প্রাপ্তিকে দেখতে ।
আর আপনাদের প্রাপ্তি এখন ভালো আছে । অনেক দুষ্টু । আমরা সবাই জুনের 8 তারিখের অপোয় আছি ।
প্রাপ্তির পখ থেকে সবাইকে .... গুদ নাইত !!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


